1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হরতালে বাধা দিলে কঠোর আন্দোলনের হুমকি হেফাজতের - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার টেকনাফে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু প্রযুক্তি জ্ঞানে বলীয়ান হতে হবে- ড. কর্নেল (অব.) অলি আহমদ মানবাধিকার প্রতিষ্ঠিত হোক ও গনতন্ত্র মুক্তি পাক:১০ই ডিসেম্বর মানবাধিকার দিবসে মানবাধিকার প্রতিষ্ঠিত হোক – সুশীল ফোরাম ঈদগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত ৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ২ লাখ ৭৫ হাজার প্রবাসীর নিবন্ধন নারায়ণগঞ্জ–৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী বদল, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা টেকনাফে মানব পাচারবিরোধী অভিযান: পাহাড়ি আস্তানা থেকে ৭ ভুক্তভোগী উদ্ধার

হরতালে বাধা দিলে কঠোর আন্দোলনের হুমকি হেফাজতের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ২৬৮ বার

এম এ মজুমদারঃ হেফাজতে ইসলামীর যুগ্ম মহাসচিব মামুনুল হক হুমকি দিয়েছেন, আগামীকাল সারাদেশে ডাকা হরতালে সরকার বাধা দিলে কঠোর আন্দোলন করা হবে।

মামুনুল হক বলেছেন, ‘গতকালের বিক্ষোভে হেফাজতের কর্মীদের হত্যা করে সরকার বাংলাদেশের স্বাধীনতা দিবসে দাগ দিয়েছে।’

আজ শনিবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, ‘হেফাজত কর্মীদের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে। সরকারকে অবশ্যই তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।’

আগামীকাল হেফাজত কর্মীদের হরতাল পালনের আহ্বান জানিয়েছেন মামুনুল হক।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গতকাল হেফাজতে ইসলামের ব্যানারে তিন হাজারেরও বেশি কর্মী বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করেন এবং ঢাকা, চট্টগ্রাম এবং ব্রাহ্মণবাড়িয়ায় তাদের বিরুদ্ধে অ্যাকশনে যায় পুলিশ।

সেসময় মামুনুল হক পুলিশকে কোনো রাজনৈতিক দলের সেবা না করে জনগণের সুরক্ষক হিসেবে কাজ করার আহ্বান জানান।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করেছে।

বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় মসজিদ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদেরও ওই এলাকায় টহল দিতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net