1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১০-১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের প্রতি বন্ধুত্ব সূলভ আচরনের পরার্মশ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফাস্ট হেল্থ সার্ভিস কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশনের (FHSCPF) পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন টেকনাফে নাফ নদীতে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাঁশখালীতে ওলামা দলের দোয়া মাহফিল  সোনারগাঁয়ে ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে সময়কে মূল্যায়নের আহ্বান প্রধান অতিথির সেন্টমার্টিনে নৌবাহিনীর অভিযানে মিয়ানমারগামী সিমেন্টের চালান জব্দ ৩০ মাঝিমাল্লা আটক চৌদ্দগ্রামে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার লাকসামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মামলা: বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি শহিদ সভাপতি ও খুরশীদ সাধারণ, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-কার্তুজসহ আটক ১

১০-১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের প্রতি বন্ধুত্ব সূলভ আচরনের পরার্মশ

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ২৩১ বার

১০-১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের প্রতি বন্ধুত্ব সূলভ আচরনের জন্য অভিভাবকদের পরার্মশ দিয়ে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম বলেন, অভিভাবকের অসচেতনতার কারনেই যুবকরা মাদকাসক্ত হচ্ছে। এ থেকে উত্তোরনে অভিভাবকদের সচেতন হতে হবে। কিশোর কিশোরীরা যেন বিপথে পা না বাড়ায় এজন্য জনপ্রতিনিধি ও সামািজক নেতৃবৃন্দকেও ভুমিকা রাখার আহবান জানান তিনি।

মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ১১টায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে
পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপনায় দিনব্যাপী কিশোর কিশোরী অভিবাবক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের মাটিরাঙ্গা উপজেলা ব্যবস্হাপক টিটুন চাকমার সঞ্চালনায় কিশোর কিশোরী অভিভাবক সম্মেলনে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো: আনিছুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: বাদশাহ ফয়সাল ও মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: হুমায়ন পাটোয়ারি প্রমুখ বক্তব্য রাখেন।

মাদকের ক্ষতিকর দিকগুলো শ্রেনিকক্ষে আলোচনা করার আহবান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব বলেন, শিক্ষক ও অভিভাবকদের ভুমিকা গুরুত্বপুর্ণ। ছেলে-মেয়েদের সাথে বন্ধুত্ব সূলভ আচরন করার পাশাপাশি ছেলে-মেয়েরা কেমন বন্ধুর সাথে মেলা মেশা করছে সে দিকে লক্ষ্য রাখতে হবে অভিভাবকদের।

পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের জেলা ট্রেনিং ইন্সট্রাক্টর কনক বরন ত্রিপুরার পরিচালনায় দিনব্যাপি কিশোর-কিশোরী অভিভাবক সম্মেলনে উপজেলার শতাধিক প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net