1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মা-মেয়েকে মারধর - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মা-মেয়েকে মারধর

খলিল উদ্দিন ফরিদ।। ভোলা প্রতিনিধি।।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ২৮০ বার

চরফ্যাশন উপজেলার শশীভূষণে সপ্তম শ্রেণির এক মাদ্রাসার ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ওই ছাত্রী ও তার মাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।এই ঘটনায় বুধবার ওই ছাত্রীর মা বাদী হয়ে শশীভূষণ থানার একটি এজাহার দাখিল করেছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছাত্রীর বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ১ নং ওয়ার্ডের হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে একই গ্রামের দুলাল রাড়ির বখাটে ছেলে নুরুল ইসলাম,জহিরুল ইসলাম ও নান্টু বেপারীর ছেলে মতিন দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলো।

ওই ছাত্রীর পিতা মোঃ মনির হোসেন জানান,মঙ্গলবার দুপুরে বখাটে নুরুল ইসলাম,জহিরুল ইসলাম ও মতিন আবারও উত্ত্যক্ত করলে ছাত্রীর মা প্রতিবাদ করে। এতে বখাটে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রী ও তার মাকে বাড়িতে গিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে। মারধরে ছাত্রী ও তার মা জ্ঞান হাড়িয়ে ফেললে। স্থানীয়রা তাদেরকে উদ্ধারর করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চরফ্যাশন হাসপাতালে ডাক্তার মাহাবুব কবীরের চিকিৎসাধীন রয়েছেন।
ছাত্রীর মা সুমি বলেন, আমার মেয়েকে নুরুল ইসলাম, জহিরুল ইসলাম ও মতিন, দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। তাদের ভয়ে সে ঠিকমত মাদ্রাসায় যেতে পারছিলো না। এ ঘটনার পর আইনের আশ্রয় নিবেন বলেও জানান তিনি।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে ছাত্রীর মা সুমি বেগম বাদী হয়ে একটি এজাহার দাখিল করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net