1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন। - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৫৭০ বার

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি|
দেশের ৫০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা প্রশাসন এর উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস সুবর্ণজয়ন্তী ২০২১ নানা আয়োজনের মধ্যে উদযাপন করেছে। এ উপলক্ষে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠে কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ অভিবাদন মঞ্চে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে মঞ্চে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উশেপ্রু মারমা ও গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান । গুইমারা উপজেলা নির্বাহী অফিসার কবুতর উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন ও স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন। কুচকাওয়াজ শেষে গুইমারা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও অতিথিবৃন্দ এবং মুক্তিযোদ্ধাদের বক্তব্য ও দেশাত্মবোধক গান পরিবেশিত হয।
পরে প্রমিলা প্রীতি ফুটবল প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

অন্যদিকে, ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গুইমারা উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা কমান্ড, গুইমারা প্রেসক্লাব, গুইমারা থানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুইমারা সরকারী উচ্চ বিদ্যালয়ের শহীদ বেদিতে শহীদদের স্মরনে পুষ্প মাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net