1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম থমথমে পরিস্থিতি সাধারণ মানুষ আতঙ্কে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুক্তরাষ্ট্রের ও ইসরায়েল যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনীর মৃত্যুতে গণঅধিকার পার্টি (পিআরপি) এর ক্ষোভ  খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল সম্পন্ন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড আখ্যা, সুশীল ফোরামের তীব্র শোক ও ক্ষোভ প্রধান শিক্ষককে হত্যার হুমকি, শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ আমি নির্বাচিত হলে একটি আধুনিক ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম  ঈদগাঁওয়ে ১ হাজার রোজাদারদের মাঝে প্রবাসীর ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুতে বাংলাদেশ কল্যাণ পার্টি-র শোক

চট্টগ্রাম থমথমে পরিস্থিতি সাধারণ মানুষ আতঙ্কে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৪৪৩ বার

এম আর আমিন,চট্টগ্রাম :
চট্টগ্রামের খাগড়াছড়ি মহাসড়ক এখনো মাদ্রাসাছাত্রদের দখলেই। সড়কের ওপর বাঁশের ব্যারিকেড দিয়ে তারা অবস্থান করছে।

এতে দুর্ভোগে পড়েছে ওই সড়ক দিয়ে যাতায়াত করা নাজিরহাট, খাগড়াছড়ি যাত্রীরা।

আজ শনিবার (২৭ মার্চ) দুপুরে জমিয়তুল ফালাহ ময়দানে এ বিক্ষোভ সমাবেশ ঘিরে সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিক্ষোভ সমাবেশে বক্তারা রোববার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতাল পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান।

হাটহাজারী এলাকার প্রধান সড়কের প্রায় সব দোকানপাটও বন্ধ রয়েছে।

এলাকায় থমথমে পরিস্থিতি সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে একধরনের আতঙ্ক। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের রাস্তার বিভিন্ন স্থানে টহল দিতে দেখা যায়। অতিরিক্ত র‍্যাব, পুলিশের সঙ্গে রাস্তায় নেমেছে বিজিবিও।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আসাকে ঘিরে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ দেখানো হয়। এক সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় হেফাজতের নেতাকর্মীরা। এতে গুলিবিদ্ধ হয়ে একপথচারীসহ চারজন নিহত।

সমাবেশে বক্তব্য দেন হেফাজতে ইসলাম নেতা মির্জা ইয়াছিন, মহানগর নেতা ইউছুফ বিন ইয়াকুব, মাওলানা শামীম, কেন্দ্রীয় কমিটির সদস্য সায়েম উল্লাহ, আলী উসমান, কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর ও মহানগর সেক্রেটারি লোকমান হাকিম, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আল্লামা আজিজুল হক ইসলামাবাদী

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net