1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তাড়াইলে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তাড়াইলে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুকুট দাস মধু,তাড়াইল(কিশোরগঞ্জ):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩৪৯ বার

কিশোরগঞ্জের তাড়াইলে এক কেজি গাঁজাসহ বাবুল মিয়া(৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ।ধৃত বাবুল মিয়া উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের সাররং গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।

জানা গেছে,বুধবার(১৭মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের উপর ভিত্তিতে জেলা ডিবি পুলিশের এসআই রাজীব আহমেদ(পিপিএম) এর নেতৃত্বে একটি টিম সাররং গ্রামে অভিযান চালিয়ে সুনু মিয়ার দোকানের সামনে পাকা রাস্তার উপড় থেকে গাঁজাসহ বাবুল মিয়াকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসেন।

এসআই রাজীব জানান,ধৃত বাবুল মিয়া দীর্ঘদিন যাবত মাদক ব্যাবসায়ের সাথে জড়িত।বুধবার রাতে অভিযান চালিয়ে বাবুলের ডান হাতে থাকা একটি বাজার করার ব্যাগে দুইটি পলিথিনে মোড়ানো এক কেজি গাঁজাসহ হাতেনাতে ধরতে সক্ষম হই।যার বাজার মূল্য আনুমানিক ২৫ হাজার টাকা।এ সময় সাথে ছিলেন এএসআই নেছার উদ্দিন, এএসআই শ্যামল মিয়া ও সঙ্গীয় পুলিশ ফোর্স।

এ ব্যাপারে ধৃত আসামী বাবুল মিয়ার বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর ৯(ক) ধারা অনুযায়ী তাড়াইল থানায় এসআই রাজীব আহমেদ(পিপিএম) বাদী হয়ে ১৮ মার্চ’২১ তারিখে একটি মামলা রজু করা হয়েছে।মামলা নং-১১।

বৃহস্পতিবার (১৮মার্চ) দুপুরে ধৃত বাবুল মিয়াকে জেলা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net