1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রেমের টানে তরুণী ধর্ষণ : ধর্ষক আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন   নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা তালাবদ্ধ ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও পুরস্কার বিতরণ  সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেফতার জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩৭৬ বোতল বিদেশি মদসহ এক যুবক গ্রেফতার  ‘ জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে’ : এড. তারিকুল 

প্রেমের টানে তরুণী ধর্ষণ : ধর্ষক আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ২১০ বার

চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মোংলা উপজেলার আন্ধারিয়া গ্রাম থেকে ধর্ষক এক যুবককে আটক করেছে মোংলা থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নিজ এলাকা থেকে অভিযান চালিয়ে জুয়েল শেখ (২০) নামের এক যুবককে আটক করে পুলিশের একটি দল। আটক জুয়েল শেখ উপজেলা সুন্দরবন ইউনিয়নের আন্ধারিয়া গ্রামের বাসিন্দা তরিকুল শেখের ছেলে।

মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের এক তরুনীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মোংলা উপজেলা সুন্দরবন ইউনিয়নের আন্ধারিয়া গ্রামের বাসিন্দা তরিকুল শেখের ছেলে জুয়েল শেখ (২০)। এরপর ওই তরুনীকে ভালো চাকুরীর প্রলোভন দেখিয়ে মোংলায় নিজ বাড়ীতে আসতে বলেন জুয়েল। গত ৩ মার্চ বিকেলে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জুয়েল শেখের বাড়ীতে যায় তরুনী। এরপর রাতে তাকে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে জুয়েল শেখ। পরে ৪ মার্চ সকালে এক পরিচিত ব্যক্তির সহযোগীতায় বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হন ধর্ষণের শিকার ওই তরুনী। ওই দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তরুনী মোবাইল ফোনে বিষয়টি বাগেরহাট জেলা পুলিশ সুপার একেএম শহিদুল হককে জানান। তাৎক্ষনিকভাবে হাসপাতালে তার জন্য খাবার ও কাপড় পাঠান এসপি নিজে।

পাশবিক নির্যাতনের শিকার ওই তরুনীকে সকল সহায়তার আশ্বাস দেয় জেলা পুলিশ। ওই তরুনীর দেয়া তথ্য মতে পুলিশ সুপারের নির্দেশে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ৩ ঘন্টার মধ্যে ধর্ষক জুয়েল শেখ’কে মোংলা নিজ এলাকা থেকে আটক করতে সক্ষম হয় মোংলা থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ধর্ষক জুয়েল শেখ মোংলা থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি ইকবাল বাহার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net