1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ড - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার   ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক কর্ণফুলীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম

বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ড

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ২৭১ বার

কক্সবাজারের উখিয়ার বালুখালি ক্যাম্প ৮-ই, ডব্লিউ ও ক্যাম্প ৯ এবং ১১-১২ তে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে রোহিঙ্গাদের হাজারের অধিক, ঝুপড়ী ঘর, দোকানপাট পুড়ে ছাই হয়ে যায় বলে রোহিঙ্গা নেতা হাফেজ জালাল আহমেদ জানিয়েছেন।

সোমবার (২২ মার্চ) বিকাল আড়াইটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তা নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডের সুত্রপাতের সঠিক তথ্য জানা না গেলেও এতে ২শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন রোহিঙ্গা নেতা ডাঃ ফয়সাল আনোয়ার।

তিনি আরো বলেন,শুধু মাত্র বালুখালী বলীবাজার মার্কেটের ক্ষয়ক্ষতি হয়েছে শত কোটি টাকার।

অগ্নিকান্ডের সময় রোহিঙ্গারা প্রাণ বাচাঁতে এদিক ওদিক ছুটাছুটি করতে গিয়ে প্রায় শতাধিক রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমদাদুল হক বলেন, বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন লেগেছে।
দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন, রামু স্টেশন ও কক্সবাজার স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ তানজীম।

এ রিপোর্ট লেখাকালীন সময় বিকাল সাড়ে ৫ টার দিকে ও রোহিঙ্গা ক্যাম্পে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে।

রোহিঙ্গা নেতা মোঃ নুর জানান,অগ্নিকান্ডের আগুন নিয়ন্ত্রন করতে আইনশৃংখলা বাহিনী হেলিকপ্টারের সহযোগীতা চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net