1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার কুশবাড়িয়ায় গৃহবধূ খুন! স্বামী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার ১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে আর্জেন্টিনা লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কমিটিতে জায়গা না পেয়ে ‘মসজিদে তালা মারার হুমকি টঙ্গীর এক বিএনপি নেতার’ ঈদগাঁওয়ে প্লাবিত এলাকায় জাগ্রত জালালাবাদের রান্না করা খাবার বিতরণ ঈদগাঁওয়ে  ঢলের পানিতে ভেসে যাওয়া শিশুর লাশ উদ্ধার নলুয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার চলাচলের সড়কের বেহাল দশা, টিউবওয়েল ও সড়ক বাতি নেই  চন্দনাইশ পৌরসভার পশ্চিম হারলায় ২ যুগ পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি  ঈদগাঁওয়ে পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

মাগুরার কুশবাড়িয়ায় গৃহবধূ খুন! স্বামী গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ২৩০ বার

মােঃ সাইফুল্লাহ ; মাগুরা সদর উপজেলার কুশবাড়িয়া গ্রামে সুমি খাতুন (২৫) নামে এক গৃহবধূ খুন হয়েছে। সে ওই গ্রামের দরিদ্র ভ্যান চালক আল আমিন মোল্যার স্ত্রী।

এলাকাবাসি জানায়, ৭ বছর আগে কুশবাড়িয়া গ্রামের আবদুর রউফ মোল্যার ছেলে আল আমিনের সঙ্গে পাশেই ছোটফালিয়া গ্রামের বশির বিশ্বাসের মেয়ে সুমির বিয়ে হয়। প্রেমের সম্পর্কের জেরে বিয়ে হলেও সাংসারিক জীবনে কলহ বিবাদ ছিল তাদের নিত্য নৈমত্তিক ঘটনা। প্রায়ই শারীরিক নির্যাতনের শিকার হতো সুমি। এই কলহের জের ধরেই রাতের কোনো এক সময় তাকে শারীরিক নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির পেছনে ধান ক্ষেতে লাশ ফেলে দেয়া হয়। কিন্তু ভোরের দিকে সুমির স্বামী আল আমিন ধান ক্ষেত থেকে লাশটি তুলে বাড়িতে নিয়ে আসে। এই বিষয়টি দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। পরে সকাল ১১ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, লাশের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। ময়না তদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।

হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে সুমির স্বামী আল আমিনকে গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই শ্বশুর শ্বাশুড়ি পলাতক রয়েছে, মামলার প্রস্তুতি চলছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net