1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুজিববর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব রাউজান ম্যারাথন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

মুজিববর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব রাউজান ম্যারাথন অনুষ্ঠিত

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৪৯১ বার

জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর পৃষ্ঠপোষকতায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রাউজান ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ মার্চ) সকাল ৯টা থেকে চট্টগ্রাম-রাঙামাটি মহা সড়কের সত্তারঘাট হালদা সেতু থেকে শুরু হয় এই ম্যারাথনটি। সেখান থেকে দীর্ঘ দশ কিলোমিটার পায়ে হেঁটে জলিল নগর বাস স্টেশন চত্বরে এসে পৌঁছালে হাজার হাজার মানুষের অভিবাদনে শেষ হয় ম্যারাথনটি।

উপজেলা প্রশাসনের আয়োজিত ম্যারাথনে প্রশাসনের কর্মকর্তা, উপজেলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, রাউজান পৌর কাউন্সিলরগণ, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা ও নানা- পেশার মানুষসহ দুই হাজার নারী -পুরুষ অংশগ্রহণ নেন। অংশগ্রহণকারীর দু’হাজার নারী-পুরুষের পরনে ছিল লাল সবুজের শাড়ি আর গেঞ্জি।

পরে উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে সমাপনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সাংসদ রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আ.লীগের সভাপতি কাজী আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দীন, রাউজান পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মাদ, উপজেলা আ.লীগের সি.সহ আনোয়ারুল ইসসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net