1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামপালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ৪ চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হওয়ার পথে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল সরবরাহের অভিযোগ শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ

রামপালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ৪ চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হওয়ার পথে

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ২৩৯ বার

বাগেরহাট জেলাধীন রামপাল উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে ৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদের ৪ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে রয়েছেন।
এরা হলেন, ৪ নং রামপাল সদরের চেয়ারম্যান প্রার্থী মো. নাসির উদ্দীন হাওলাদার। ৮ নং ভোজপাতিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী তরফদার মাহাফুজুল হক টুকু। ৯ নং মল্লিকেরবেড় ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মো. সাবির আহমেদ তালুকদার ও ১০ নং বাঁশতলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেল।

রামপাল উপজেলা নির্বাচন অফিসার শেখ জাকারিয়া জানান, এ উপজেলার ১০ ইউনিয়নে ৩৯ জন প্রার্থীর মধ্যে ২৩ তারিখ বিকাল ৫ টা পর্যন্ত মোট ৯ জন্য চেয়ারম্যান প্রার্থী ও ৭ জন সাধারণ সদস্য প্রার্থী তাদের সদস্য পদের আবেদন প্রত্যাহার করেছেন। এরা হলেন, গৌরম্ভার মো. জালাল উদ্দীন ও বর্তমান চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন। রামপাল সদরের সাবেক চেয়ারম্যান মো. বজলুর রহমান ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আ. মজিদ মোল্লা। তিনজন প্রার্থীর মধ্যে ২ জন মনোনয়ন প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে রয়েছেন নাসির উদ্দীন হাওলাদার।

ভোজপাতিয়া ইউনিয়নে ২ জন প্রার্থীর মধ্যে এস,এম মাইদুল ইসলাম মুন মনোনয়ন প্রত্যাহার চেয়ে আবেদন করায় এই ইউপিতে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে রয়েছেন তরফদার মাহাফুজুল হক টুকু।

মল্লিকেরবেড় ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মামুন শেখ ও টুকুর হাওলাদার তাদের প্রার্থী পদ প্রত্যাহার চেয়ে আবেদন করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে রয়েছেন মো. সাবির আহমেদ তালুকদার এবং ১০ নং বাঁশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাওলাদার আবু তালেব ও কুদরতি ইনামুল বাশার বাচ্চু তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার চেয়ে আবেদন করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে রয়েছেন মোস্তাফিজুর রহমান সোহেল।
এ ছাড়াও সাধারণ সদস্য পদের ৯ জন পদপ্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন। বাতিল হওয়া ৯ জন সদস্য পদের প্রার্থীর মধ্যে ৩ জন আপীল করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net