1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

লালমনিরহাটে পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৪১০ বার

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।
লালমনিরহাটে বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগে আমিনুর নামের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা এবং কুড়িগ্রাম পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ করেছে এলাকাবাসী। জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের ঢাকনাই (কুড়ারপাড়) গ্রামের মৃত: ছনে মামুদের বিধবা স্ত্রী মোছাঃ ভুল্লি বেগমের বাড়িতে একই এলাকার মোঃ আকবর আলীর ছেলে কুড়িগ্রাম পুলিশ লাইনে কর্মরত পুলিশ সদস্য মোঃ আমিনুর (২৮) এর নেতৃত্বে একদল সন্ত্রাসী পূর্ব শত্রুতার জের ধরে মোছাঃ ভুল্লি বেগমের বাড়ি ভাংচুর ও লুটপাটসহ নগদ ৩০ হাজার টাকা, ছিনতাই ও বসতবাড়ির মূল্যবান গাছপালা কেটে দিয়ে এবং মোঃ আবুল হোসেনের বাড়ি গ্যাস লাইটের আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এঘটনায় পুলিশ সদস্য আমিনুর সহ ১৫ (পনের) জনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে। মামলা নং- ৩৯। অপরদিকে গত সোমবার কুড়িগ্রাম পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী। এলাকাবাসী মোঃ মহসীন মন্ডল জানান, আমিনুর পুলিশের প্রভাব খাটিয়ে এলাকার গরীব অসহায় মানুষের উপর অত্যাচার-নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমরা এর শাস্তির দাবী জানাই। কুড়িগ্রামের সহকারী পুলিশ সুপার রুহুল আমিন জানান, লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে। প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net