1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুন্দরবনের কচিখালি থেকে ফাঁদসহ চার হরিণ শিকারি আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক?

সুন্দরবনের কচিখালি থেকে ফাঁদসহ চার হরিণ শিকারি আটক

নইন আবু নাঈম, বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৪০১ বার

পূর্ব সুন্দরবনের কচিখালি অভয়ারণ্যের পক্ষিরদিয়া চর থেকে দুইটি ইঞ্জিন চালিত নৌকা ও ফাঁদসহ চার হরিণ শিকারিকে আটক করেছে বনরক্ষীরা। তাদের বিরুদ্ধে বন্যপ্রানি সংরক্ষন আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতে প্রেরন করেছে বন বিভাগ।

আটককৃতরা হচ্ছে, বরগুনা জেলার তালতলি উপজেলার সকিনা গ্রামের মোঃ হারুন মুসুল্লির পুত্র মোঃ এনায়েত মুসুল্লি (৩৭), মোঃ শাহ আলম হাওলাদারের পুত্র আউয়াল হাওলাদার (২০), সোনাঘাটা গ্রামের মোঃ আতাহার শিকদারের পুত্র মোঃ ফরহাদ শিকদার (২১) ও আঃ রহিম শিকদার (৪০)।

বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা রেঞ্জের কচিখালি অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা তাদের আওতাধীন পক্ষিরদিয়া চরে অভিযান চালিয়ে ওই চার হরিণ শিকারিকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে ইঞ্জিন চালিত দুইটি নৌকা, তিনশত ফুট নাইলনের ফাঁদ, দুইটি চিংড়ি ধরা জালসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। ওই দিন রাতে উদ্ধারকৃত মালামাল জব্দ করে শিকারিদের শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার সকালে আটকৃতদের বিরুদ্ধে বন্যপ্রানি সংরক্ষন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net