ঢাকা   ০৩:২২:০০ এএম, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মনোহরগঞ্জে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ,অবরুদ্ধ চার পরিবার! সরকারি জায়গা দখলের অভিযোগ মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস

গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৩৪১ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে রোববার শহরে র‌্যালি ও পৌর শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি সুভাসিনী দেবীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলার আহবায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, সংগঠনের কেন্দ্রীয় অর্থ স¤পাদক নাঈমা খালেদ মনিকা, সাধারণ স¤পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, একুশে টেলিভিশন জেলা প্রতিনিধি আফোজা লুনা, রাহেলা সিদ্দিকা, লিজা উল্যাহ প্রমুখ। সমাবেশ শেসে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা বলেন, সারা পৃথিবীর শ্রমজীবি নারীসহ গোটা নারী সমাজ এই দিনটিতে তাদের সমঅধিকার, মর্যাদা ও
শ্রম ঘন্টা কমানো, কর্ম পরিবেশের উন্নতি, কাজের ন্যায্যতা প্রতিষ্ঠার দাবীতে আন্দোলন করে। পরবর্তীতে ১৯১০ সালের ডেনমার্কে কোপেনহেগেনে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে সমাজতান্ত্রিক নারী নেত্রী ক্লারা জেৎকিন ৮ মার্চ নারী দিবস ঘোষণার প্রস্তাব করেন এবং তা গৃহীত হয়। বক্তারা আরও বলেন, নারী দিবস উদযাপন হচ্ছে কিন্তু নারী আজও তার মর্যাদা-অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। তাই নারী দিবসের চেতনাকে ধারণ করে শোষিত ও নিপীড়িত নারীর মুক্তির আন্দোলনকে সমাজতান্ত্রিক তথা সাম্যবাদী চেতনায় এগিয়ে নেয়ার আহবান জানান। সেইসাথে অপসংস্কৃতি-অশ্লীলতা, মাদক-জুয়া, নারী-শিশু নির্যাতন-ধর্ষণ, পর্নোগ্রাফি বন্ধ সহ মৌলবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলারও আহবান জানান।

এছাড়া দিবসটি উপলক্ষে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র জেলা শাখার অপর আরেকটি গ্রুপ শহরে র‌্যালী ও স্থানীয় গানাসাস মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। সভা শেষে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা পাঠচক্র ফোরামের সদস্য সচিব মনজুর আলম মিঠু, নারীনেত্রী প্রভাষক হালিমা খাতুন, পারুল বেগম, কল্পনা বেগম, কলেজিয়েট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আফরোজা বেগম লিলি, সাংস্কৃতিক সংগঠক শাহনাজ আমিন মুন্নি প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন নারীদিবসের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আজকের সময়ে নারীমুক্তি আন্দোলন গড়ে তুলতে হবে। নারীরা চরম বৈষম্যের শিকার, সমকাজে সমমজুরী পায়না, স¤পত্তিতে সমঅধিকার নেই। ঘরে-বাইরে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। মৌলবাদীরা প্রতিমুহূর্তে নারীদের অপমানিত করছে, সিনেমা-নাটকে-বিজ্ঞাপনে ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এ অবস্থা থেকে বাঁচতে হলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা বলেন, নারী-পুরুষের মিলিত সমাজে নারীদের পেছনে রেখে সমাজ-সভ্যতার বিকাশ সম্ভব না। ফলে নারীমুক্তির আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি