1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নানা আয়োজনে মাগুরার শ্রীপুর থানায় ৭মার্চ ও আনন্দ উদযাপন উৎসব পালিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল

নানা আয়োজনে মাগুরার শ্রীপুর থানায় ৭মার্চ ও আনন্দ উদযাপন উৎসব পালিত

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ২৪৯ বার

মাগুরার শ্রীপুর ৭মার্চ উদযাপন ও বাংলাদেশ এলডিপি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে শ্রীপুর থানা কর্তৃক আনন্দ উদযাপন উৎসব আনুষ্ঠানিকভাবে পালন করা হয়েছে।
৭ মার্চ রবিবার বিকেলে শ্রীপুর থানা চত্বরে কেক কাটার মধ্যে দিয়ে শুরু হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) তারেক আল মেহেদী। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমদ মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকরাম আলী বিশ্বাস,শ্রীপুর সদর ইউনিয়নের সাবেক কমান্ডার নজরুল ইসলাম রাজু, বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী মোঃ সাইফুল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মোঃ সিরাজুল ইসলাম টোকন,শিহাব উদ্দিন শিহাব, সাংবাদিক আবু হাসান লিটন, লেনিন জাফর, জিল্লুর রহমান সাগর, মেহেদী হাসান মিরাজসহ আরো অনেকে। অনুষ্ঠানে শ্রীপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয় । অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net