1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধু ও মুক্তুযুদ্ধকে জানি শীর্ষক ডকুমেন্টারি তৈরিতে দেশ সেরা দশে দ্বিতীয় শিক্ষার্থীদের সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

বঙ্গবন্ধু ও মুক্তুযুদ্ধকে জানি শীর্ষক ডকুমেন্টারি তৈরিতে দেশ সেরা দশে দ্বিতীয় শিক্ষার্থীদের সংবর্ধনা

সিরাজদিখান মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৩৮৬ বার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি শীর্ষক ডকুমেন্টারি প্রস্তুত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরা ১০ টি প্রতিষ্ঠানের মধ্যে ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ২য় স্থান অধিকার করায় বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশনের মুন্সীগঞ্জে জেলার সভাপতি মোঃ হুমায়ুন কবির সাগরের উদ্যোগে উক্ত ডকুমেন্টারি তৈরিতে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। তাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা ও ভোজসভায় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক জামাল হোসেন মিয়া, সহকারী শিক্ষক আব্দুস সামাদ, ইছাপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি সুখন চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি শীর্ষক ভিডিও ডকুমেন্টারি তৈরি কার্যক্রম প্রতিযোগিতা’। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে জাতীয় শিক্ষাক্রমের আলোকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা বিষয়ের শিক্ষাক্রমের মুক্তিযুদ্ধ বিষয়ক শিখনফল ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নিরূপন করার জন্য এ কার্যক্রম তদারকিতে ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নরেন্দ্র চন্দ্র মুদী, আনিসুজ্জামানো নাবিল রায়হান । জেলা, উপজেলা, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের বিচার কাজ শেষে ১০টি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, বইপড়া এবং পরিক্ষা নির্ভর শিক্ষা ব্যাবস্থার গন্ডি পেরিয়ে ৭ম শ্রেণির শিক্ষার্থি জন্য গবেশনা ধর্মি এমন জ্ঞান চর্চার এমন সুযোগ সৃষ্টি করে দেয়ার জন্য এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম ও আমাদের আগামি প্রজন্মের একটি সেতু বন্ধন তৈরি করে দেয়ার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করেন ও বঙ্গবন্ধু চেতনাকে শিক্ষার্থিরা অনেকদুর এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যাক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net