1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় ‘আসল’ ঘি মোড়কে নকল ঘি সন্ধান অতঃপর জরিমানা ! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

আনোয়ারায় ‘আসল’ ঘি মোড়কে নকল ঘি সন্ধান অতঃপর জরিমানা !

আনোয়ারা প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ২৪৩ বার

মোড়কে ৯৯.৮০% মিল্ক ফ্যাট ও ‘আসল ঘি’র বিজ্ঞাপন। পাইকারি ও খুচরা পর্যায়ে প্রতি কেজি বিক্রি হয় এক হাজার টাকা পর্যন্ত দামে। কিন্তু কারখানায় গিয়ে দেখা মিলল চমকে দেওয়া চিত্র। তেল, ডালডা ও রঙ মিশিয়ে তৈরি হচ্ছিল সেই আসল মোড়কের ভেজাল ঘি!

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে আনোয়ারা উপজেলার ১নং বৈরাগ ইউনিয়ন এলাকায় ওই ভেজাল ঘি কারখানায় অভিযান চালান ভ্রামামাণ আদালত।

এসময় নকল ঘি ধ্বংস ও কারখানা বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী। এসময় কারখানা মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, ওই কারখানায় তেল, ডালডা, রঙ দিয়ে ভেজাল ঘি বানানো হচ্ছিল। এসব ভেজাল ঘি যায় কমিউনিটি সেন্টারগুলোতে বড় বড় অনুষ্ঠানেও।

তিনি বলেন, অভিযানে ঘটনাস্থলেই নকল ঘি ধ্বংস ও কারখানা মালিককে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে কারখানাটি সিলগালা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net