1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইফতারে থাকুক মজাদার কুলফি, কিন্তু বানাবেন কিভাবে? - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

ইফতারে থাকুক মজাদার কুলফি, কিন্তু বানাবেন কিভাবে?

বিশেষ প্রতিবেদক, মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৮১৮ বার

সারাদিন রোজা থাকার পর সন্ধ্যায় ইফতারের পর কিছুটা ক্লান্তি লাগে। গরমের রোজায় এমন পরিস্থিতিতে সবাই ঠান্ডাজাতীয় কিছু খাওয়ার ইচ্ছা পোষণ করে। বাজার থেকে সচরাচর প্যাকেটজাত কোনো খাদ্য দ্রব্য কিনে আনলে এতে পুষ্টির মান নিয়ে প্রশ্ন উঠে। প্রশ্ন উঠা স্বাভাবিক। তবে যাই হোক, ইফতারের পর যদি বাসা বা বাড়িতে তৈরি স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর কিছু খাওয়া যায় তাহলে বেশ ভালোই হয়। এবার তাহলে দুধের মজাদার কুলফি তৈরির রেসিপি জেনে নেয়া যাক-

উপকরণ : হাফ লিটার দুধ, হাফ কাপ কনডেন্সড মিল্ক, ১/৪ কাপ গুঁড়ো দুধ, ১ চিমটে কেসর, ১/২ চা চামচ এলাচ গুঁড়ো, ১/৪ কাপ পেস্তা কুচি ও স্বাদমতো চিনি।

প্রক্রিয়া : প্রথমে একটি পাত্রে দুধ, কনডেন্সড মিল্ক ও গুঁড়ো দুধ মিশিয়ে একসঙ্গে গরম করতে থাকুন। দুধ ফুটতে শুরু করলে তাতে কেসর ও এলাচ গুঁড়ো ঢেলে দিন। স্বাদমতো চিনি দিন। ১০ মিনিট হালকা আঁচে নেড়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পেস্তাকুচি মেশান এবার।

এখন মিশ্রণগুলো কুলফির ছাঁচ পাত্রে ঢেলে ডিপ ফ্রিজে ৩-৫ ঘণ্টার মতো রাখুন। তারপর বের করে দেখুন হয়ে গেছে সুস্বাদু কুলফি। তবে অবশ্যই খাওয়ার অন্তত ১০ মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে বের করে রাখবেন। তারপর পছন্দের মানুষকে পরিবেশন করুন আপনার তৈরি মজাদার কুলফি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net