1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনার প্রকোপ বৃদ্ধি: ইউপিসহ দেশে সব নির্বাচন স্থগিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
টেকনাফে নাফ নদীতে বোটের ইঞ্জিন বিকল : কোস্ট গার্ডের সফল উদ্ধার অভিযানে বাঁচল ৪৫ যাত্রী কেইপিজেড বিএনপি পরিবারের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল টেকনাফে অপহরণ ও সশস্ত্র সন্ত্রাসী দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ–অবরোধ দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের বিচার ও দণ্ডাদেশ নিয়ে দুদকের ব্যাখ্যা আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান এভারকেয়ার হাসপাতালের কাছে কাল এসএসএফ হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন কাজ পরিচালনা করবে পালপাড়া মহেশপুরে ‘সৈয়দ সুফিয়া কোরআন হেফজ খানা’র উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান কুমিল্লা সিটি কর্পোরেশন  নিম্নমান সহকারী থেকে জাল সনদে প্রকৌশলী দি ইউনিভার্সিটি অব কুমিল্লা থেকে অনলাইনে সনদ ক্রয়  নারায়ণগঞ্জ-০৩ আসনে ইসলামী দলগুলির যৌথসভায় পাঁচ প্রার্থীর ঐক্য ঘোষণা চৌদ্দগ্রাম থানার ওসির সাথে গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত

করোনার প্রকোপ বৃদ্ধি: ইউপিসহ দেশে সব নির্বাচন স্থগিত

এম এ মজুমদারঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ২৮০ বার

করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় ইউপিসহ দেশের সব নির্বাচন স্থগিত করলো নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, দেশে করোনা পরিস্থিতি দিন দিন ভয়ংকর রূপ ধারণ করায় ১১ই এপ্রিল অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ ও লক্ষ্মীপুর-২ আসনসহ সব নির্বাচন স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার কমিশন সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, ৩১শে মার্চের পর আপাতত আর নির্বাচন হবে না। করোনার কারণে এটা ইসির নীতিগত সিদ্ধান্ত।

এর আগে গত ২৯শে মার্চ করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে আগামী ১১ই এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন না করার নীতিগত সিদ্ধান্ত হয়।

এরআগে ১৭ই ফেব্রুয়ারি কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার জানিয়েছিলেন, আগামী ১১ই এপ্রিল প্রথম দফায় ৩২৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর তফসিল ঘোষণা করা হবে মার্চের প্রথম সপ্তাহে। ১১ই এপ্রিল প্রথম ধাপের ইউপি ভোটের সঙ্গে পৌর নির্বাচনের ষষ্ঠ ধাপে ৯টি পৌরসভার ভোটও গ্রহণ করার কথা ছিল। গত বারের মতো আসন্ন ইউপির ভোটও দলীয় প্রতীকে নেয়ার কথা ছিল।।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net