ঢাকা   ১২:৩৮:৩৬ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

করোনায় মানুষকে সচেতন করতে তিতাস থানা পুলিশের মাক্স বিতরণ অব্যাহত

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ২৬৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার তিতাস থানা পুলিশের পক্ষ থেকে জনগনকে সচেতন করতে উপজেলার বিভিন্ন হাট বাজারে মাক্স বিতরণ করা হচ্ছে। প্রতিদিনই পুলিশ সদস্যরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যেসব লোক মাক্স না পড়ে হাটবাজারে আসছেন এবং চলাচল করছেন তাদেরকে কাছে ডেকে ভবিষ্যতে মাক্স না পড়ে বাড়ির বাইরে না যাওয়ার জন্য পরামর্শ দিয়ে একটি করে মাক্স প্রদান করছেন। এতে জননগনের মধ্যে সচেতনতা সৃষ্টি হচ্ছে।

প্রতিদিনের ন্যায় আজ শুক্রবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার বন্দরামপুর সিএনজি স্ট্যান্ড, বাতাকান্দি বাজার ও বিভিন্ন সিএনজি স্ট্যান্ড সহ স্থানীয় জনসাধারনের মাঝে মাক্স প্রদান ও পরিধান করান। এ মাস্ক বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, ওসি তদন্ত বাবু সুধীন চন্দ্র দাস, সেকেন্ড অফিসার মধুসূদন ও ব্যবসায়ী সাজ্জাদ সিকদার, নাজমুল হাসান সহ থানার কর্মরত পুলিশ কর্মকর্তারা।

এসময় পথচারীরা পুলিশের এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, পুলিশ মানুষকে ভয় না দেখিয়ে বুঝিয়ে মানুষের মাঝে মাক্স বিতরণ করছেন। এ উদ্যোগ দেখে প্রতিটি মানুষের সচেতন হওয়া উচিৎ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি