1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা জেলা প্রাণি সম্পদের উদ্যোগে শুরু হয়েছে ন্যায্যমূল্যে দুধ,ডিম ও মাংস বিক্রয় - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

কুমিল্লা জেলা প্রাণি সম্পদের উদ্যোগে শুরু হয়েছে ন্যায্যমূল্যে দুধ,ডিম ও মাংস বিক্রয়

আমিনুল হক বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৩০১ বার

করোনা পরিস্থিতিতে লকডাউনে খামারীদের উৎপাদিত দুধ, ডিম ও মাংস উৎপাদন, সরবরাহ ও বিপনন সচল রাখতে কুমিল্লা জেলায় শুরু হয়েছে ন্যায্যমূল্যে বিক্রয় কার্যক্রম।

বৃহস্পতিবার সকালে নগরীর টমছমব্রিজ প্রাণি সম্পদ অধিদপ্তর অফিস প্রাঙ্গণে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম।একার্যক্রমে ১৫টি ভ্রাম্যমান টিমের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলার প্রান্তিক খামারিদের কাছ থেকে সংগ্রহ করে ৫ হাজার লিটার গরুর দুধ, ১৫ হাজার ডিম জেলা শহরে বিক্রি করা হচ্ছে।
এসব পণ্য পিকআপভ্যান, সিএনজি অটোরিক্সা, কুল ভ্যান ও ব্যাটারী চালিত অটোরিক্সা করে বিক্রয় করা হচ্ছে। প্রতিদিন একটি পরীক্ষাকরণ কমিটির মাধ্যমে বিক্রয়কৃত দুধ, ডিম ও মাংসের গুণগত মান পরীক্ষা করে তারপর বাজারে ছাড়া হবে।

এতে করে ক্রেতারা গুনগতমান সম্পন্ন দুধ,ডিম ও মাংস ন্যায্যমূল্যে ক্রয় করতে পারবে। বিপননকৃত পণ্য সরবরাহে খরচ প্রাণি সম্পদ অধিদপ্তর বহন করবে। এছাড়া খামারীদের তাদের উৎপাদিত পণ্য বিক্রয়ে সহজতর হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net