1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খাদ্যপণ্যে ভেজাল : ত্রিবেণী মিষ্টি ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা

খাদ্যপণ্যে ভেজাল : ত্রিবেণী মিষ্টি ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

কে এম ইউছুফ [হাটহাজারী] চট্টগ্রাম ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ২৯৬ বার

হাটহাজারী পৌরসভাস্থ ত্রিবেণী’র খাদ্যসামগ্রী উৎপাদন কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি খাদ্য উৎপাদন, কাঁচামাল সংরক্ষণ ও মানবদেহের জন্য ক্ষতিকর রং ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) জনাব শরীফ উল্লাহ।

এসময় কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি সামগ্রী উৎপাদন, কাঁচামাল সংরক্ষণ ও মানবদেহের জন্য ক্ষতিকর রং ব্যবহার করে খাবার তৈরি ও বাজারজাত করার অভিযোগে কারখানা মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ত্রিবেণী’র কারখানায় ভেজাল বিরোধী এ অভিযান চালায়। অভিযানে মডেল থানা পুলিশের একটি টিম সহায়তা করে।

ম্যাজিস্ট্রেট জানান, কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত কারখানাটিতে অভিযান চালায়।’

তিনি বলেন- এদের খাদ্যপণ্য উৎপাদন সামগ্রীগুলোতে বিষাক্ত রং, কেমিক্যাল ব্যবহারসহ বিভিন্ন ধরনের ভেজালের নানা আলামত পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানার মালিকে এক লক্ষ টাকা জরিমানা করে কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদনে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও করোনাকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

জনকল্যাণে ও জনসচেতনতায় এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net