1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গৃহবধুকে আগুনে পুড়ে হাসপাতালে নিয়ে গেলে শশুড়বাড়ির লোকজন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যাকবলিত মানুষের পাশে সাবেক মেয়র লোকমান হাকিম  ১০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ  অতিবৃষ্টির দুর্যোগে পানিবন্দী মানুষের পাশে মানবিক সহায়তায় চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল হক রুবেল ঈদগাঁওযে সরকারি বৃত্তি পরীক্ষায় নজির স্থাপন করেছে গ্রামার স্কুল  বিশ্ব জনসংখ্যা দিবসে খুটাখালী ইউনিয়ন তিনটি ক্যাটাগরিতে প্রথম ঘুষ না দেওয়ায় কোম্পানীগঞ্জে ৯০টি  প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন খাতের বিল আটকে রাখার অভিযোগ  ঈদগাঁওর ইসলামপুরে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ নিবন্ধনকৃত যুব ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অতিবৃষ্টিতে পানিবন্দি মানুষের পাশে রামগড় ৪৩ বিজিবি

গৃহবধুকে আগুনে পুড়ে হাসপাতালে নিয়ে গেলে শশুড়বাড়ির লোকজন

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৩০০ বার

শ্রীনগরে সুমি আক্তার(২২) নামের এক গৃহবধূর গায়ে
কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে শশুর বাড়ি লোকজনের বিরুদ্ধে। আগুনে দগ্ধ ওই
গৃহবধুকে আংশকাজনক অবস্থা শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে শ্রীনগর উপজেলার কোলাপাড়া ব্রাম্মন পাইকসা গ্রামে এঘটনা
ঘটে। এদিকে আগুনে দগ্ধ সুমিকে স্থানীয় ভাবে চিকিৎসা না দিয়ে ঘটনা ধামাচাপা দিতে শশুর
বাড়ির লোকজনই তাকে ঢাকায় নিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, দুইবছর পূর্বর
ব্রাম্মণপাইকসা গ্রামের আব্দুল খালেকের ছেলে আল-আমিনের সাথে মাধারীপুর জেলার শিবচরের
বাসিন্দা মোঃ লৎফরের মেয়ে সুমির বিয়ে হয়। বিয়ের কিছুদিন সংসার ভালো চললেও বিগত
কয়েকমাস ধরে যৌতুকসহ নানা কারণে সুমির উপর নির্যাতন করে আসছিলো স্বামী
আলামিন, শশুর খালেক ও শাশুড়ি। শনিবার সকালে আবারো যৌতুকে দাবিতে সুমির সাথে
স্বামী আল-আমিনে বাকবিতন্ডা তৈরি হলে একপর্যায় আল-আমিন তার পিতামাতার
সহযোগিতায় কেরোসিন ঢেলে সুমির গায়ে আগুন দেয়।

এসময় বসত ঘর থেকে সুমি দৌড়ে বাড়ির পাশের পুকুরে লাফিয়ে পড়লে তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে।
পরে বিষয়টি ধামাচাপা দিতে উপজেলা স্বাস্থ্য কমপে-ক্সে তাকে না ভর্তি করে ঢাকায় নিয়ে যায়
শশুরবাড়ির লোকজন। এবিষয়ে মুঠো আল-আমিনের সাথে যোগাযোগ করা হলেও কল রিসিভ
করেনি। এদিকে ঘটনাটি জানাজানি হলে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে অতিরিক্ত পুলিশ
সুপার (লৌহজং ও শ্রীনগর সার্কেল) মোঃ আসাদুজ্জামান। এবিষয়ে তিনি জানান, ঘটনাস্থল
পরিদর্শন করে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ
ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net