ঢাকা   ০৪:৪৩:৪৭ পিএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী

চার বছরেও শেষ হয়নি ব্রীজের নির্মাণ কাজ

মোঃ জুয়েল রানা, তিতাস:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩২৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার তিতাস উপজেলায় চার বছরেও শেষ হয়নি ব্রীজের নির্মাণ কাজ। উপজেলার তিতাস নদীর উপর শোলাকান্দি টু লালপুর সংযোগ ব্রীজের নির্মাণ কাজ পায় পিয়াংকা এন্টারপ্রাইজ। ২০১৭ সালের ২৭ নভেম্বর কাজের ওয়ার্ক অর্ডার পাইলেও ব্রীজের নির্মাণ কাজ শুরু করেন ৪ ডিসেম্বর। ব্রীজের নির্মাণ ব্যায় ধরা হয়েছে ১কোটি ৩৮লাখ ৭৭ হাজার টাকা। যথা সময়ে নির্মাণ কাজ শুরু করে ০৩.১২.২০১৮ইং তারিখে নির্মান কাজ শেষ হওয়ার কথা থাকলেও ব্রীজের উচ্চতা কম হওয়ায় এলাকাবাসীর আপত্তির কারনে বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। পরবর্তীতে ডিজাইন পরিবর্তন করে নির্মাণ ব্যায় বাড়ানোর পরও ঠিকাদারের অবহেলার কারনে আজও ব্রীজের নির্মাণ কাজ শুরু করছে না।

এদিকে উপজেলা প্রকৌশলীও এই ব্রিজ নির্মাণের জন্য ঠিকাদারকে কোনো প্রকার তাগিদ দিচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। কি কারনে ব্রীজের নির্মাণ কাজ শেষ হচ্ছেনা জানতে ঠিকাদার এনায়েত মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, খুব শীঘ্রই আমি কাজটি শুরু করবো। উপজেলা প্রকৌশলী ওয়াহেদুর রহমান বলেন, পূর্বের ডিজাইন পরিবর্তন করে নতুন ডিজাইন করা হয়েছে এবং উচ্চতা বাড়িয়ে নির্মাণ ব্যায়ও বাড়ানো হয়েছে। এবং ঠিকাদারের সাথে কথা হয়েছে আশা করি কিছু দিনের মধ্যে কাজ শুরু করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি