1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামের মিয়াবাজারে টপ ভিউ ব্যান্ড শো-রুমের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

চৌদ্দগ্রামের মিয়াবাজারে টপ ভিউ ব্যান্ড শো-রুমের উদ্বোধন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৩১২ বার

কুমিল্লার চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের মিয়াবাজার কাঁকড়ি টাওয়ার শপিং সেন্টারের ২য় তলায় উন্নত ডিজাইনের দেশী-বিদেশী আধুনিক বিভিন্ন ব্র্যান্ডের পোশাকের বিপুল সমাহার নিয়ে শুভ উদ্বোধন হলো টপ ভিউ নামের পোশাকের শো-রুম।

এ উপলক্ষে বুধবার স্থানীয় টপ ভিউ পোশাক পয়েন্টে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মিয়াবাজার জামিয়া রহমানিয়া মাদ্রাসার পরিচালক মুফতি জালাল উদ্দীন।

এসময় টপ ভিউ’র সত্ত্বাধিকারী মো: সালাহ্ উদ্দীন বলেন, এখানে সকল প্রকার রেডিমেড পোশাক পাওয়া যাবে, যা এক দরে বিক্রি হবে। আমরা চেষ্টা করেছি দেশী-বিদেশী আধুনিক বিভিন্ন ব্যান্ডের সমাহার ঘটাতে। ঈদুল ফিতর উপলক্ষে আমরা দিচ্ছি সকল প্রকার পোশাকের উপর ৩০% পর্যন্ত ছাড়।

এসময় উপস্থিত ছিলেন উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন সর্দার, মিয়াবাজার ব্যবসায়ী সমিতির পরিচালনা কমিটির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সর্দার, মিয়াবাজার জামে মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন হাজারী, কাঁকড়ি টাওয়ারের পরিচালক ইঞ্জিনিয়ার জাকির হোসেন স্বপন, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মতিউর রহমান জালাল, উজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান আজিজ, কালিকাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহাগ মাহমুদসহ মিয়াবাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net