1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছাত্রদল সম্পাদককে গুম হওয়া ছাত্রদল নেতার পরিবারের আইনি নোটিশ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা  

ছাত্রদল সম্পাদককে গুম হওয়া ছাত্রদল নেতার পরিবারের আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ২৪৭ বার

গুম হওয়া ছাত্রদল নেতাকে অস্ত্র ব্যবসায়ী আখ্যা দিয়ে গণমাধ্যমে বক্তব্য দেয়ায় দুই কোটি টাকার মানহানির অভিযোগ এনে ১৪ দিনের মধ্যে লিখিত জবাব চেয়ে ছাত্রদলের সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামলকে আইনী নোটিশ পাঠিয়েছেন এক ছাত্রদল নেতা।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান নাহিদ এর নরসিংদী শহরের নাগরিয়াকান্দি মহল্লার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এই আইনী নোটিশের তথ্য জানানো হয়। এসময় নাহিদের মা সাজেদা বেগম, বড় ভাই নাদিম মাহমুদসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাহিদের মায়ের পক্ষে তার বড় ভাই নাদিম মাহমুদ বলেন, সিদ্দিকুর রহমান নাহিদ একজন নিবেদিত প্রাণ ছাত্রদল কর্মী। ২০০৩-০৪ শিক্ষাবর্ষে নরসিংদী সরকারী কলেজের এজিএস নির্বাচিত হওয়ার পর থেকে সকল আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছেন। সম্প্রতি নরসিংদী জেলা ছাত্রদলের সম্ভাব্য কমিটিতে গুরুত্বপূর্ণ পদ প্রত্যাশী ছিলেন নাহিদ। কেন্দ্রীয় ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল তার মনোনীত ৩৯ সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটি ঘোষণা করেন। যেখানে প্রকৃত নেতাকর্মীদের কোন মূল্যায়ন করা হয়নি।

এরই প্রেক্ষিতে একটি জাতীয় দৈনিক পত্রিকায় ‘কমিটিতে স্বজনপ্রীতি: অবাঞ্চিত ছাত্রদল সাধারণ সম্পাদক’ শীর্ষক সংবাদে ইকবাল হোসেন হোসেন শ্যামল তার বক্তব্যে সিদ্দিকুর রহমান নাহিদকে জড়িয়ে উদ্যেশ্যমূলক ভাবে অস্ত্র ব্যবসায়ী আখ্যা দিয়ে বক্তব্য প্রদান করেন, যা সঠিক নয়। আমরা পরিবারের পক্ষে এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আইনানুগ ভাবে দুই কোটি টাকার মানহানির অভিযোগ করে আগামী ১৪ দিনের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে।

লিখিত বক্তব্যে নাদিম মাহমুদ আরও বলেন, এই পর্যন্ত ১২ টি রাজনৈতিক মামলা, বিভিন্ন মেয়াদে তিনবারের জেল ও সাড়ে আট মাস গুম ছিলো ছাত্রদল নেতা নাহিদ। নাহিদের আপন বড় ভাই হওয়ার কারণে ৬ টি মামলার আসামী হতে হয়। ২০১৭ সালের ৯ জুন গভীর রাতে ছাত্রদল নেতা নাহিদকে প্রশাসনের লোকজন বাসা থেকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পর আমরা পরিবার থেকে নরসিংদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করি। পরবর্তীতে নরসিংদী কোর্টে একটি মামলা দায়ের করা হয়। সর্বশেষ মামলাটি সিআইডি তদন্ত করেন।

নাহিদকে ফিরিয়ে দেয়ার দাবীতে বিভিন্ন সময় স্থানীয় ও জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। গুম হওয়ার সাড়ে আট মাস পর ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি নাহিদকে টাঙ্গাইলে অস্ত্র মামলা দিয়ে আদালতে তোলা হয়। এই মামলাসহ রাজনৈতিক মামলা ব্যতিত নাহিদের রাজনৈতিক পথচলায় প্রশাসনিকভাবে ব্যক্তিগত সাধারণ একটি জিডি পর্যন্ত নাই। গুমের হ্যান্ডওভার অস্ত্র মামলাটি গুম থাকাকালীন ডকুমেন্ট সাবমিট করার পর মহামান্য হাইকোর্ট স্থগিত ঘোষণা করেন। যেখানে মহামান্য আদালত সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে মামলা স্থগিত করে সেখানে নাহিদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সর্বোচ্চ দায়িত্বশীল জায়গায় থেকে সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল কিসের ভিত্তিতে নাহিদ কে অস্ত্র ব্যবসায়ীর সাংগঠনিক স্বীকৃতি দেয়? এই সাংগঠনিক মিথ্যাচারের পর প্রশাসনিকভাবে নাহিদের বড় ধরণের কোনো ক্ষতি হলে এই দায় কি শ্যামল নিবে? প্রশ্ন নাহিদের পরিবারের।

উল্লেখ্য সিদ্দিকুর রহমান নাহিদ নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net