1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার নবীনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন গোমাতলী মোহাজের সমিতির অডিট নিয়ে নয়ছয়, টেস্ট অডিট চলমান 

ডেমরায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মোঃ বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৩৫৫ বার

রাজধানীর ডেমরায় মানসিক ভারসাম্যহীন ৫৫ বছরের অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। সোমবার (৫ এপ্রিল) বিকাল ৩ টার দিকে আমুলিয়া বায়তুল নুর জামে মসজিদ সংলগ্ন ডেমরা-রামপুরা সড়কের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ এ লাশ উদ্ধার করেন। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গত রোববার ঝড়ের রাতে কোন একসময় লোকটি মারা গেছে। মাথায় জটলা চুল ও নোংরা ছেড়া জামাকাপড়পড়া ওই লোকটির গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।

প্রতক্ষ্যদর্শী ও ডেমরা থানা পুলিশ সূত্রে জানা গেছে, মানসিকভাবে ভারসাম্যহীন ওই ব্যক্তি গত ৪/৫ দিন ধরে আমুলিয়া এলাকায় ঘুরাফেরা করছিল। ক্ষুধা নিবারণে মাঝে মাঝে বিভিন্ন দোকানে গিয়ে খাবার চেয়ে খেত। তবে মানুষজন খাবার সাধলে খাবার খেতে চাইতনা বলে জানিয়েছেন স্থানীয়রা। তার শরীরে ময়লা আবর্জনাসহ পড়নে ময়লা ছেড়া জামাকাপড় ছিল। সোমবার বেলা ১১ টার দিকে অচেতন অবস্থায় ডেমরা-রামপুরা সড়কে পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
বিষয়টি নিশিচ করে ডেমরা থানার এসআই মাইনুল হোসেন সুমন বলেন, অজ্ঞাত ওই লাশ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত ও পাগল বলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net