1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাহাড়ে দেশবিরোধীরা সন্ত্রাস করছে মাটিরাঙ্গার তবলছড়িতে কুজেন্দ্র লাল ত্রিপুরা এম পি। - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুই বোটসহ ২২ চোরাকারবারি আটক টেকনাফের কোয়াইংছড়ি পাড়ায় ডিএনসি’র অভিযানে ইয়াবা উদ্ধার; আসামী পলাতক  মাগুরায় সরকারি কলেজ শিক্ষকদের অবস্থান কর্মসূচী পালন বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার টেকনাফে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু প্রযুক্তি জ্ঞানে বলীয়ান হতে হবে- ড. কর্নেল (অব.) অলি আহমদ মানবাধিকার প্রতিষ্ঠিত হোক ও গনতন্ত্র মুক্তি পাক:১০ই ডিসেম্বর মানবাধিকার দিবসে মানবাধিকার প্রতিষ্ঠিত হোক – সুশীল ফোরাম ঈদগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত ৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

পাহাড়ে দেশবিরোধীরা সন্ত্রাস করছে মাটিরাঙ্গার তবলছড়িতে কুজেন্দ্র লাল ত্রিপুরা এম পি।

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩১৮ বার

খাগড়াছড়ি সহ পাহাড়ে দেশ বিরোধী পাকিস্তানের দোসরা সন্ত্রাস কায়েম করছে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি জেলার সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এম পি।তিনি আজ খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তবল ছড়ি ইউনিয়ন পরিষদে এক সম্প্রীতি সমাবেশে এসব কথা বলেন। ৬ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় তবলছড়ি ইউনিয়ন পরিষদে এক সম্প্রতি সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজসহ উর্ধতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধি হেডম্যান কার্বারীগন। বক্তারা পাহাড়ে শান্তি বজায় রাখতে সকলে ভাই ভাই হিসেবে সম্প্রীতি বজায় রেখে ৭১ সালের মত ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের রুখে দেওয়ার আহবান জানান। এ সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যামিনী পাড়া জোন কমান্ডার লেঃ কর্ণেল মিজানুর রহমান ,মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ূন মোর্শেদ খান, জেলা পরিষদের সদস্য আঃ জব্বার, মাঈন উদ্দিনসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদ্বয় ছাড়াও জেলা উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য যে পাহাড়ে ধারাবাহিক সন্ত্রাসী তৎপরতার অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাঙ্গালী কৃষকদের উপর হামলা চালিয়ে প্রসীত বিকাশ খীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের স্বশস্ত্র সন্ত্রাসীরা ত্রাসের রাজত্ব কায়েম করছে। এ ঘটনাকে কেন্দ্র করে মাটিরাঙ্গার তাইন্দং-তবলছড়িতে স্থানীয় বাঙ্গালীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
রোববার পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী মাটিরাঙা উপজেলার তবলছড়ির লাইফু কার্বারী পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই স্থানীয় বাঙালীরা লাইফু কার্বারী পাড়া ও আশেপাশের এলাকায় নিজেদের জমিতে চাষাবাদ করে আসছে। তারই ধারাবাহিকতায় স্থানীয়রা ঘটনার দিন লাইফু কার্বারী পাড়া এলাকায় কচু চাষের জন্য টিলা ভুমিতে কাজ করতে গেলে ইউপিডিএফের ৩০/৩৫ জন স্বশস্ত্র সন্ত্রাসী তাদেরকে বাঁধা প্রদান করে। এসময় ভবিষ্যতে জমিতে না আসারও হুমকি দেয় সন্ত্রাসীরা। তাদের বাঁধা উপেক্ষা করে যার যার জমিতে কাজ করতে গেলে সন্ত্রাসীরা তাদেরকে মারধর করতে শুরু করে। একপর্যায়ে সন্ত্রাসীরা ৬০/৭০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে আতঙ্ক তৈরী করে। এসময় বাঙালী চাষীরা নিজেদের পাহাড় ছেড়ে পালিয়ে আত্মরক্ষা করে। তারপর পরের দিন আবারো সন্ত্রাসীরা নানা উস্কানিমূলক কাজ চালিয়ে যাচ্ছে তাই আতঙ্ক কাটাতে আজকে পাহাড়ি বাঙ্গালীদের নিয়ে সম্প্রীতির সমাবেশের আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net