ঢাকা   ০২:১৬:২১ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা থেকে ৫ হাজার মিটার ঘেরা জাল জব্দ

কে এম ইউছুফ ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ২৬২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

প্রজনন মৌসুমকে সামনে রেখে বৃহস্পতিবার রাতের আধাঁরে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস হেরিটেজ- হালদা’ নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার নিষিদ্ধ ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

ডিম ছাড়ার মৌসুম কড়া নাড়ছে, মা মাছ ডিম ছাড়তে হালদায় আসা শুরু করেছে। মা মাছ ধরতে চোরা শিকারীরাও এখন তৎপর ইফতার এবং সেহরির সময়ে। এ সময়ে প্রশাসন অভিযান করবেনা’ এমন ভাবনা ছিলো তাদের।

সাত্তারঘাট থেকে উত্তর মেখল সহ বিভিন্ন স্থানে শুক্রবার (২৩ এপ্রিল) ইফতারের পর থেকে রাত ১০ টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে সাঁড়াশি অভিযান চালিয়ে ৫ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে।

মেখল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য আব্দুল কাইয়ুম, সমাজকর্মী শেখ মোরশেদুজ্জামান এবং আইডিএফ সদস্য ও আনসার সদস্যরা উপজেলা প্রশাসনকে অভিযানে সহায়তা করেন।

জানা যায়- হালদার মাছ, জীব-বৈচিত্র ও ডলফিন (শুশুক) রক্ষায় সরকার চট্টগ্রাম মহানগরীর সদরঘাট নৌ-থানার অধিনে নৌ-পুলিশের একটি ফাঁড়ি স্থাপন করলেও এ যাবৎ তাদের কোনো ভূমিকা পরিলক্ষিত হচ্ছেনা। এমন অভিযোগ কিন্তু বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজের জন্য শুভ লক্ষণ নয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি