ঢাকা   ১২:৩৮:৩৩ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

মাগুরায় শ্রীপুর কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৩১০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার শ্রীপুর উপজেলার শতাধিক গরিব, দুস্থ, অসহায় মানুষের মাঝে ঈদের বাজার সামগ্রী বিতরণ করেছে শ্রীপুর কম্পিউটার ট্রেনিং সেন্টার নামক একটি শিক্ষা প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলিমুস সোবহান জুয়েলের নিজ উদ্যোগে মদনপুর জামে মসজিদ প্রাঙ্গণে অসহায়,গরিব পবিবারের মাঝে সেমাই, চিনি, শাবান, সেম্পু,ও গুঁড়াদুধসহ ঈদ সামগ্রীর প্যাকেট বিতরন করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল ও সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, বিশিষ্ট সাংবাদিক ও সমাজ কর্মী মোঃ সাইফুল্লাহ, সাংবাদিক আব্দুর রশিদ মোল্লা,বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিকবিদ মোঃ বাবলু মিয়া, মদনপুর হাফেজীয়া মাদ্রাসার সভাপতি গোলাম নবী শিকদার।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ নেতা আশরাফুল ইসলাম, যুবলীগ নেতা মোঃ খায়রুল ইসলাম,শ্রীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক মীর আশরাফুল হোসেন সাদ্দামসহ আরো অনেকে
বাজার সামগ্রী বিতরনকালে শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান বলেন, বর্তমান সংকটময় সময়ে আমাদের মদনপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোত্তালেব হোসেন ছেলে জুয়েল প্রতি বছরের ন্যায় এবারো প্রায় ১০০ শত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করছে এটি সত্যিই প্রশংসনীয়। আমি শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই।

এ বিষয়ে শ্রীপুর কম্পিউটার ট্রেনিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও একুশে সংবাদ পত্রিকার সাংবাদিক মোঃ আলিউল সোবহান জুয়েল জানান,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমার নিজ উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারো ১০০ টি অসহায় পরিবারের মাঝে ঈদের বাজার সামগ্রী বিতরন করেছি। আমি এই ধারাবাহিকতা বজায় রেখে সব সময় গরিব অসহায় পরিবারের পাশে থাকতে চাই।
বৈশিক করোনা কালিন এই দুঃসময়ে ঈদকে সামনে রেখে শ্রীপুর কম্পিউটার এ্যান্ড ট্রেনিং সেন্টারের ন্যায় অন্যান্য সামাজিক সংগঠন ও সেবা মুলক প্রতিষ্ঠান অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা করছেন এলাকার সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি