1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটি টানা ট্রাক্টরের চাপায় শিশু নিহত।। জনতা পুড়িয়ে দিয়েছে ট্রাক্টর । - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ফেনীতে নিহত যুবদল নেতা ও কুমিল্লায় ক্ষতিগ্রস্ত ১ পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার মাগুরা-শ্রীপুর বিএনপি পরিবারের সাধারণ সভা ও কমিটি গঠন চন্দনাইশে আটককৃত চোরকে গণধোলাই দিল জনতা  চন্দনাইশ গুচ্ছ গ্রামে নেশাগ্রস্থ স্বামীর প্রহারে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক ভাঙ্গুড়ায় মেয়র প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা,তরুণী আটক আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে কর্মী ভিসায় নতুন নিয়ম মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

মাটি টানা ট্রাক্টরের চাপায় শিশু নিহত।। জনতা পুড়িয়ে দিয়েছে ট্রাক্টর ।

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৩৪৯ বার

মাগুরার শ্রীপুর উপজেলার দোসতিনায় মাটি কাটা ট্রাক্টরের চাপায় এক শিশু নিহত হয়েছে।
এলাকাবাসী জানান ৩ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে দোসতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিন রাস্তার মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় আল আমিন সর্দার (৮) নামে ২য় শ্রেনীতে পড়ুয়া এক ছাত্রকে চাপা দেয় মাটি টানা বেপরোয়া গতির ট্রাক্টর। ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই মারা যায় দোসতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ছাত্র। আলামিন উক্ত গ্রামের লালন সর্দ্দারের পুত্র।
এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরে আগুন দিলে ঘটনাস্হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত পৌছে আগুন নেভানের চেষ্টা করে। পুলিশ চালককে আটক করেছে।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় ঘটনাস্হল থেকে বলেন, ট্রাক্টরের ড্রাইভার সৈয়নকে আটক করা হয়েছে। এখনো মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে।।
৪ এপ্রিল দুপুরে শ্রীপুর থানার ডিউটি অফিসার আবুল বাসার আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন বিলম্ব হলেও আজ দুপুরে মামলা হয়েছে, যার মামলা নং ০৩ তাং ০৪/০৪/২০২১ইং।
আল আমিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net