1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রোজা রেখে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন যুবলীগের নেতারা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

রোজা রেখে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন যুবলীগের নেতারা

এম, এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ২৩১ বার

কুমিল্লার মনোহরগুন্জ বিপুলাসার ইউনিয়নের কাশিপুর বিস্তীর্ণ মাঠ জুড়েই এখন বোরো ধানের ক্ষেত। শ্রমিক সঙ্কটের কারণে বিপাকে পড়েছে কৃষকরা। ওইসব বিপদগ্রস্ত কৃষকের পাশে দাঁড়িয়েছে ইউনিয়নের আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।
বিপুলাসার ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দরা ২৬ এপ্রিল সোমবার সকালে কাশিপুর গ্রামের অসহায় কৃষক মোস্তফা মিয়া ও আনোয়ার হোসেনের জমিতে আসেন তারা। নেতারা সকাল থেকে দুপুর পর্যন্ত প্রখর রোদের মধ্যে রোজা রেখে দুই কৃষকে ৫৪ শতক জমির বোরো ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন।উপজেলার বিপুলাসার ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি ইকবাল মাহমুদর নেতৃত্বে কৃষকের ধান কাটায় অংশগ্রহণ করেন, মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য নুরুল আলম হিরন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সহ সভাপতি হেলাল মজুমদার, নুরুল হুদা মানিক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, যুবলীগ নেতা সুমন, হাজি কাসেম, তাজুল ইসলাম তাজু, রুবেল, কবির, হাছান, দেলোয়ার,খুরশিদ, লোকমান হোসেন, দয়াল, মামুন সহ প্রায় ৩০ জন নেতাকর্মী।

অসহায় কৃষক মোস্তফা মিয়া ও আনোয়ার হোসেন বলেন, এ বছর বোরো চাষের জন্য আবহাওয়া মোটেও অনুকূলে ছিলো না। শুরু থেকে শেষ পর্যন্ত কোনো বৃষ্টির দেখা মেলেনি। পুরো মৌসুম জুড়ে পুকুর, খাল আর বিলের পানির উপর নির্ভর করতে হয়েছে। এরপর ক্ষেতের ধান পেকে যায়। দেশে করোনার কারণে ক্ষেতের ধান কাটার জন্য শ্রমিক না পাওয়ায় তিনি দুঃচিন্তায় পড়েন। পরে সোমবার সকালে যুবলীগের নেতাকর্মীরা আমার ক্ষেতের ধান কেটে বাড়ির উঠানে পৌঁছে দিয়েছেন।

সোমবার রাতে এ বিষয়ে বিপুলাসার ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি ইকবাল মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের কৃষকের পাশে দাঁড়ানোর জন্য সকল সহযোগী সংগঠনকে নির্দেশে করেছেন। তার পাশাপাশি মাননীয় এলজিআরডি মন্ত্রী আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম মহোদয়ের নির্দেশনায় আমরা যুবলীগের নেতা-কর্মীরা অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি।
তিনি আরো বলেন, নেতাকর্মীদের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য নিচ্ছি। যেখানেই কৃষকরা সমস্যায় পড়বেন সেখানেই আমরা কৃষকদের সহযোগিতায় মাঠে নামবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net