1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
র‌্যাব-১০ এর অভিযান ডেমরায় মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার নবীনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন গোমাতলী মোহাজের সমিতির অডিট নিয়ে নয়ছয়, টেস্ট অডিট চলমান 

র‌্যাব-১০ এর অভিযান ডেমরায় মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

মো.বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৩৪৪ বার

রাজধানীর ডেমরায় র‌্যাব-১০ (ধলপুর,যাত্রাবাড়ী-ঢাকা) এর অভিযানে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নীল রঙের একটি চোরাই পালসার (ঢাকা মেট্রো ল-১১-৩৪-৫৭) মোটর সাইকেল উদ্ধার করা হয় যার অনুমান মূল্য ৭০ হাজার টাকা। বুধবার বেলা ১১ টায় তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুৃলিশ। গত মঙ্গলবার বিকালে ডেমরার কোনাপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল- নারাযণগঞ্জ রূপগঞ্জের মাহলা জনপদ এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. গোলাম রাব্বি (২০) ও নারায়ণগঞ্জ সোনরগাঁওয়ের প্যারাব তাজমহল সংলগ্ন দেওয়ান আসলামের ছেলে দেওয়ান আফতাব (২৩)। এ বিষয়ে মঙ্গলবার রাতেই ডেমরা থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে র‌্যাব-১০।

র‌্যাব-১০ এর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, গ্রেফতারকৃতরা অভ্যাসগতভাবে বিভিন্ন স্থান থেকে দীর্ঘ দিন ধরে বৈধ কাগজপত্র বিহীন চোরাই মোটর সাইকেল সংগ্রহ করে নিজ হেফজতে রেখে বিক্রি করতো। আর তদন্ত সাপেক্ষে এ বিষয়ে সব জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net