1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লকডাউনে ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার   ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক কর্ণফুলীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম

লকডাউনে ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ২৮৭ বার

ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জে ৫ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার (৫ এপ্রিল) সকাল ৮টা থেকে এ যানজট সৃষ্টি হয়েছে।

মহাসড়কের তারাব বিশ্বরোড থেকে কর্নঘোপ পর্যন্ত ওই যানজট রয়েছে। অন্যদিকে রাস্তায় রয়েছে শ্রমিক-কর্মচারীদের ঢল। এদিকে সোমবার (৫ এপ্রিল) থেকে ৭ দিনের জন্য সরকার লকডাউন ঘোষণা করলেও জীবিকার তাগিদে কেউ তা মানছেন না।

জানা গেছে, উপজেলার তারাবো পৌরসভা দিয়ে যাওয়া ঢাকা-সিলেট মহাসড়কে সকাল ৮টা থেকেই যানজট সৃষ্টি হয়েছে। এই কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অন্যদিকে লকডাউন বাস্তবায়নে কোথায় পুলিশ টহল ও ভ্রাম্যমাণ আদালত দেখা যায়নি।

এই ঘটনার বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহান বলেন, ভ্রাম্যমাণ দল মাঠে রয়েছে। আমরা অভ্যন্তরীণ বিষয়গুলো দেখছি। মহাসড়কের বিষয়গুলো সংশ্লিষ্ট বিভাগ দেখবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net