1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমাইয়ে ৭শতাধিক নারী-পুরুষেরকে ইফতার সামগ্রী দিলেন রফিকুল ইসলাম বেলু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী 

লালমাইয়ে ৭শতাধিক নারী-পুরুষেরকে ইফতার সামগ্রী দিলেন রফিকুল ইসলাম বেলু

এম,এ মান্নান কুমিল্লা বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৩৩১ বার

কুমিল্লার লালমাই উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম বেলুর অর্থায়নে ও জয়যাত্রা ছাত্র ও যুব কল্যাণের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।গত সোম ও মঙ্গলবার স্বাস্থ্যবিধি মেনে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নে বিশটি গ্রামে ৭ শতাধিক নারী-পুরুষের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরন করা হচ্ছে। প্রত্যেক পরিবারকে ছোলা, বুটের ডাল,মুসুরি ডাল, চিনি, পেঁয়াজ, রসুন, সয়াবিন তৈল সহ একটি করে প্যাকেট প্রদান করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম বেলু সংবাদকর্মীদের কে বলেন, করোনার এই কঠিন সময়ে গরীব অসহায় মানুষেরা বিপদের মধ্যে আছেন। তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সমাজের বিত্তবানদের অনুরোধ করবো এই কঠিন সময়ে যে যার জায়গা থেকে এইসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এসময় উপস্থিত ছিলেন
পেরুল দক্ষিণ ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার মোঃ দেলোয়ার হোসেন মন্তু,২নং ওয়ার্ড মেম্বার মোঃ মোস্তফা কামাল, আওয়ামী লীগ নেতা হাজী আবদুল মান্নান, বাংলাদেশ মানবাধিকার কমিশন লালমাই শাখার সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, ২নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ওমর ফারুক, যুবলীগ নেতা কামাল ও জয়যাত্রা ছাত্র যুব কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net