1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লোহাগাড়ায় দেড় হাজার পরিবারে কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনের ইফতার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা  

লোহাগাড়ায় দেড় হাজার পরিবারে কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনের ইফতার বিতরণ

আবদুল করিম, লোহাগাড়া প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ২৩০ বার

দেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চলমান সর্বাত্বক লকডাউনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলামের উদ্যোগে সাতকানিয়া-লোহাগাড়ার ৫ হাজার কর্মহীন হতদরিদ্র পরিবারে ইফতার-সেহেরী সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে লোহাগাড়ায় দেড় হাজার পরিবারে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর ১২টায় লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলার ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এসব ইফতার- সেহেরী সামগ্রীর প্যাকেট হস্তান্তর করা হয়।

ইফতার-সেহেরী বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু।

এতে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাশেম মিয়া, সাংগঠনিক সম্পাদক নামজুল হাসান মিন্টু, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, উপ-দপ্তর সম্পাদক এমএস মামুন, কার্যনির্বাহী সদস্য মামুন-উর রশিদ চৌধুরী, নুরুল হক কন্ট্রাক্টর, লোহাগাড়া সদর ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, আধুনগর ইউনিয়ন সভাপতি নুরুল কবির, সাধারণ সম্পাদক আলী আহমদ, বড়হাতিয়া ইউনিয়ন সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল, পদুয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আবচার আহমদ, আমিরাবাদ ইউনিয়নের যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, কলাউজান ইউনিয়ন সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, আমিনুল ইসলামের ব্যক্তিগত সচিব মিরান হোসেন মিজান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবছার উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আলতাপ উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিহান পারভেজ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক একেএম পারভেজ, আওয়ামী লীগ নেতা আক্তার কামাল পারভেজ, কাজী রায়হান, ইকবার বাহাদুর, স্বেচ্ছাসেবক লীগের চুনতি ইউনিয়ন সভাপতি ইরফান আলী, লোহাগাড়া সদর ইউনিয়ন সভাপতি রেজাউল করিম, বড়হাতিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক খোকন দাশ, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার জিহান ও যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম।

এ সময় লোহাগাড়ার দেড় হাজার কর্মহীন হতদরিদ্র পরিবারে বিতরণের জন্য ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এসব ইফতার-সেহেরী সামগ্রীর প্যাকেট হস্তান্তর করা হয়।

বিতরণ করা প্রতি প্যকেটে রয়েছে চাল, চনা, পিয়াজ, সয়াবিন তৈল, মসুর ডাল, লবন, চিনি ও সেমাইসহ মোট সাড়ে ১৪ কেজি খাদ্যপণ্য।

এ প্রসঙ্গে জানতে চাইলে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিন বলেন, দেশে দ্বিতীয় দফা করোনায় দিন দিন আক্রান্ত ও মুত্যেুর মিছিল বাড়ছে। করোনার সংক্রমণ মোকাবিলায় সরকার ঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া গ্রামের দিনমজুর, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব বলে মনে করি। তাই পবিত্র এ রমজানে দ্বিতীয় দফায় সাতকানিয়া-লোহাগাড়ার ৫ হাজার কর্মহীন হতদরিদ্রদের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণের অংশ হিসেবে লোহাগাড়ায় দেড় হাজার পরিবারে ইফতার-সেহেরী বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net