1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় বেড়িবাঁধের ব্লক ইয়ার্ড থেকে লরি চালকের লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

শরণখোলায় বেড়িবাঁধের ব্লক ইয়ার্ড থেকে লরি চালকের লাশ উদ্ধার

নইন আবু নাঈম, বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ২১৭ বার

বাগেরহাটের শরণখোলায় বৃহস্পতিবার সকালে নির্মানাধীন বেড়িবাঁধের বøক ইয়ার্ড থেকে অহিদুজ্জামান সবুজ (৩২) নামের এক লরির চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সবুজ উপজেলার বকুলতলা গ্রামের নওয়াব হোসেন মধুর পুত্র। এঘটনায় পুলিশ চাল রায়েন্দা গ্রামের আঃ রশিদ হাওলাদারের পুত্র শহিদুল ইসলাম (৪০) নামের অপর এক গাড়ি চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার চাল রায়েন্দা এলাকায় উপক‚ল রক্ষা বেড়িবাঁধ নির্মান প্রকল্পের চায়নার ঠিকাদারী প্রতিষ্ঠান সিএইচডাবøুইর বøক নির্মান ইয়ার্ডের লরি চালক অহিদুজ্জামান সবুজ ও ফোর ক্লিব গাড়ির চালক শহিদুল বøক কেরিং এর কাজ করছিল। সকাল ৯টার দিকে হঠাৎ লরির চাকার পাশে অহিদুল ইসলাম সবুজের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে শহিদুল আশেপাশের লোকজনকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়।

শরণখোলা থানার ওসি মোঃ সাইদুর রহমান জানান, নিহত সবুজের মাথা থেতলানোসহ ডান হাত ও বাঁ পা ভাঙ্গা রক্তাক্ত আবস্থায় উদ্ধার করা হয়েছে। কাজের স্থানে শহিদুল ছাড়া আর কেই না থাকায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে এটি হত্যা না দুর্ঘটনা তা নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net