1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরের নকলায় পৃথক ঘটনায় ২ কিশোরীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

শেরপুরের নকলায় পৃথক ঘটনায় ২ কিশোরীর মৃত্যু

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩৩৭ বার

শেরপুরের নকলায় পৃথক ঘটনায় দুই কিশোরীর মৃত্যু হয়েছে। উপজেলা ধনাকুশা এলাকায় সড়ক দূর্ঘটনায় আলেয়া নামের ৭বছরের কিশোরী নিহত হয়েছেন।বুধবার দুপুরে নকলা-নালিতাবাড়ী আঞ্চলিক সড়কের ধনাকুশা নতুন বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত কিশোরী একই এলাকার আনোয়ার হোসেনের কন্যা। ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। স্থানীয়রা জানান, ট্রাকটি দ্রুতবেগে যাওয়ার সময় ওই কিশোরীকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে।

অপরদিকে, বুধবার দুপুরে উপজেলার কবুতরমাড়ি এলাকা থেকে মিম নামের ১৩ বছরের অপর এক কিশোরীর ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে একই এলাকার রফিকুল ইসলামের কন্যা। স্থানীয়রা জানান, সবার অগোচরে সকাল অনুমান ১০টার দিকে নিজ কক্ষের ধন্যার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মিম। পরে সংবাদ পেয়ে পুলিশ মিমের মরদেহ উদ্ধার করে। সে ৭ম শ্রেনির শিক্ষার্থী ছিলেন। তবে মৃত্যুর কারন এখনো জানাযায় নি।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান নিহতের সত্যতা নিশ্চত করে জানান, সড়ক দূর্ঘটনায় ও গলায় ফাঁস দিয়ে দুই কিশোরী মারা গেছেন। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net