1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বিতরণ

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ২১৯ বার

লালমনিরহাটে স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া বিশেষ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২৯ এপ্রিল সকাল থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়াম মাঠে ৭০০জন কর্মহীন ও দরিদ্র শ্রমিকের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপহারে প্রত্যেক শ্রমিককে ১০কেজি চাল, ৩ কেজি আলু,১ কেজি মসুর ডাল,১ লিটার সয়াবিন তেল,১ কেজি লবণ বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃআবু জাফর , অতিরিক্ত জেলা প্রশাসক টিএম রাহসিন কবীর, প্রধান এডিসি জেনারেল মোঃ রফিকুল ইসলাম , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট টি এম এ মমিন, সাবেক সংসদ সদস্য অ্যাড সফুরা বেগম রুমি, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃরেজাউল করিম স্বপন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড বাদল আশরাফ ও লালমনিরহাট সদর উপজেলার চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন প্রমুখ।

করোনা-১৯ ভাইরাসের প্রাদুর্ভাবে লালমনিরহাট সদর উপজেলার বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কর্মহীন দরিদ্র শ্রমিকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত কর্মহীন দরিদ্র শ্রমিক ও সাধারণ মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার চলমান থাকবে এবং লালমনিরহাট জেলার কর্মহীন সাধারণ মানুষ ও শ্রমিক কেউ না খেয়ে থাকবে না এই বলে তাদেরকে আশ্বস্ত করেন ও মাননীয় প্রধান মন্ত্রীর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
লাভলু শেখ লালমনিরহাট।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net