1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুমন বেকারি ফ্যাক্টরীর আগুনে দগ্ধ হয়ে কর্মচারির মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

সুমন বেকারি ফ্যাক্টরীর আগুনে দগ্ধ হয়ে কর্মচারির মৃত্যু

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ২৯০ বার

বাগেরহাট শহরের কচুয়াপট্টি একটি বিস্কুটের ফ্যাক্টরীতে অগ্নিদগ্ধ হয়ে আজিম শেখ নামে এক কর্মচারির মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের কচুয়াপট্টি এলাকায় রমেশ সাহার মালিকানাধীন সুমন বেকারি নামের এই বিস্কুটের ফ্যাক্টরীর অগ্নিকান্ডে ওই কর্মচারির মৃত্যু হয়। অগ্নিকান্ডে বিস্কুট ফ্যাক্টরীর বিপুল পরিমান তৈরীকৃত খাদ্য পণ্য ও মালামাল পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া আজিমের বিস্তারিত পরিচয় পুলিশ জানাতে পারেনি। তার মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত কর্মচারি আজিমের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (এসও) মো. শাহজাহান সিরাজ জানান, খবর পেয়ে রাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। বিস্কুটের ফ্যাক্টরীর সর্ট সার্কিট থেকে ভিতরে থাকা রান্না ঘরের তুষ কাঠে প্রথমে আগুনের সূত্রপাত হয়। ফ্যাক্টরিটির আশপাশে পানির সহজ কোন উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে এই মুহুর্তে বলা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net