1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বাস্থ্যবিধি মেনে চলুন গুইমারাতে ইফতার সামগ্রী বিতরণকালে কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি। - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

স্বাস্থ্যবিধি মেনে চলুন গুইমারাতে ইফতার সামগ্রী বিতরণকালে কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি।

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ২২৪ বার

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দেশব্যাপী চলছে লকডাউন। টানা লকডাউনে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন শ্রমজীবী মানুষ। এসব কর্মহীন অসহায় শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
বুধবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় গুইমারা উপজেলার গুইমারা উচ্চ বিদ্যালয়ের নব ণির্মত হলরুমে কর্মহীন ৬০০ জন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। আজ গুইমারা ইউনিয়নের ২২০ জন মুসলিমদের হাতে ইফতার সামগ্রী তুলে তিনি।

এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী অপু, জেলা পরিষদের সদস্য গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা ছাড়াও জেলা ও উপজেলা আওয়ামীলীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, করোনায় সকলকে সচেতন হয়ে মাস্ক ব্যবহারসহ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।

মহামারী করোনা উত্তরণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রাপ্ত এ ইফতার সামগ্রী খাগড়াছড়ির ৯ উপজেলা ও ৩ পৌরসভায় সাড়ে ৭ হাজার মানুষের মধ্যে বিতরণ করা হবে বলে জানাগেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net