1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬ পরিবারকে জাগরণ ক্লাবের সহায়তা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬ পরিবারকে জাগরণ ক্লাবের সহায়তা

কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ২১২ বার

চট্টগ্রামস্থ হাটহাজারী পৌরসভার ১নং ওয়ার্ড রঙ্গিপাড়া গ্রামে সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ নিঃস্ব পরিবারগুলোকে সহায়তা নিয়ে পাশে দাঁড়ালেন স্থানীয় সামাজিক ও ক্রীড়া সংগঠন- জাগরণ।

শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ১১ টায় ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান “জাগরণ ” এর পক্ষ থেকে খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিটি পরিবারকে ৮ কেজি করে চাউল, ৫কেজি আলু, ১লিটার ভোজ্যতেল, ১ কেজি মসুর ডাল, ১কেজি চিনি, ১কেজি লবন, ১কেজি পেঁয়াজ, ১কেজি চিড়া ইত্যাদি সহ মোট ১৯ কেজি খাদ্য সামগ্রী এবং পরিবারের নারী সদস্যদের ১টি করে শাড়ি ও পুরুষদের ১টি করে লুঙ্গি বিতরণ করা হয়।

এসব প্রদানকালে উপস্থিত ছিলেন- জাগরণ এর উপদেষ্টা এডভোকেট এম সাখাওয়াত হোসেন, জাগরণ সভাপতি মোঃ খায়রুন্নবী, সহ-সভাপতি ইউনুছ খন্দকার, সাধারন সম্পাদক অনুপম চৌধুরী।

সাংগঠনিক সম্পাদক এরশাদ উল্লাহ সিকদার, সমাজ সেবক এস এম সিরাজ মিয়া, সাংবাদিক আবুল মনসুর, জাগরণ এর সহ অর্থ সম্পাদক সৈয়দ মো. রাসেল, সদস্য মো. সাইফুদ্দিন সজিব (বশির), মোনায়েম আহমেদ সুহান, এস এম মিনহাজুল আরেফিন, হাসান রাজা ও সাদ্দাম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net