1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অসচ্ছল সাংবাদিকদের বিশেষ প্রণোদনায় প্রধানমন্ত্রীর প্রতি মইনুদ্দীন কাদেরী শওকতের অনুরোধ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১

অসচ্ছল সাংবাদিকদের বিশেষ প্রণোদনায় প্রধানমন্ত্রীর প্রতি মইনুদ্দীন কাদেরী শওকতের অনুরোধ

কে এম ইউছুফ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২০৩ বার

অসুস্থ-অক্ষম-অসচ্ছল-রোজগারহীন-বেকার হয়ে পড়া সাংবাদিক ও সাহিত্য-সংস্কৃতিসেবীদের চলমান করোনা সংকটে বিশেষ প্রণোদনা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের প্রতি আহ্বান জানিয়েছেন- ওয়ার্ল্ড এসোসিয়েশন অব প্রেস কাউন্সিলস্ (ডব্লিউএপিসি) নির্বাহী পরিষদ ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত।

গতকাল এক বিবৃতিতে তিনি বলেন- গত এক বছরের অধিক সময় ধরে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বহু সম্পাদক, সাংবাদিক ও সংবাদসেবী কষ্টের জীবন অতিবাহিত করে আসছেন। অনেকে নীতি বহির্ভুত পন্থায় দলীয় সমর্থক, কর্মী ও মুখপত্র পরিচয়ে একাধিকবার প্রণোদনা ও আর্থিক সহায়তা নিয়ে প্রধানমন্ত্রীর সাংবাদিকদের জন্য দেওয়া মহৎ উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করেছেন। আবার অনেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হয়েছেন। অনেকেই সুযোগ বুঝে লুটতরাজের পরিস্থিতি সৃষ্টি করেছিলো।

বিবৃতিতে প্রস্তাব দিয়ে বলা হয়- দেশের বিভিন্ন মহানগর এবং প্রত্যন্ত অঞ্চলের প্রেসক্লাব, সম্পাদক পরিষদ, সাংবাদিক ইউনিয়ন সহ সকল সাংবাদিক সংগঠনের সমন্বয়ে প্রশাসন ও দায়িত্বশীলদের তত্ত্বাবধানে একটি অভিন্ন তালিকা প্রণয়ন করে প্রকৃত অসচ্ছল-অক্ষম-রোজগারহীন-বেকার হয়ে পড়া সাংবাদিকদের প্রণোদনা দেবার ব্যবস্থা করা হোক। তালিকায় যাতে একি ব্যক্তির নাম দু’বার এবং রাজনৈতিক ও ব্যক্তিগত আক্রোশের কারণে কারো নাম বাদ না যায় সেদিকে যত্ন ও সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে।

বিবৃতিতে অবিলম্বে জরুরী ভিত্তিতে এই বিশেষ প্রণোদনা প্রদানের পদক্ষেপ গ্রহণ করতে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের আহ্বান জানান মইনুদ্দীন কাদেরী শওকত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net