1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অসুস্থ্য কৃষকের ধান কেটে দিলেন ইউপি চেয়ারম্যান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

অসুস্থ্য কৃষকের ধান কেটে দিলেন ইউপি চেয়ারম্যান

আব্দুল্লাহ হেল বাকী, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২৭০ বার

নওগাঁর ধামইরহাটে অসুস্থ্য কৃষক আব্দুল জলিলের ধান কেটে দিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। চলমান লকডাউনে শ্রমিক সংকট ও অর্থের অভাবে কাজের লোক দিয়ে ধান কাটতে না পারা কৃষক হরিতকীডাঙ্গা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আব্দুল জলিল (৬০) হতাশায় অসুস্থ্য হয়ে পড়ে। এই খবর পেয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ১ নম্বর ধামইরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান তার ইউনিয়নের মেম্বার ও দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে অসুস্থ্য ওই কৃষকের ধান কেটে বাড়ী পৌছে দেন।

২৫ এপ্রিল সকাল ১০ টায় হরিতকীডাঙ্গা মাঠে ১ বিঘা জমির ধান কাটার কাজে অংশগ্রহণ করেন ইউপি সদস্য ও উপজেলা শ্রমিকলীগের সম্পাদক আনোয়ার হোসেন আনাজি, ইউপি সদস্য মিজানুর রহমান, আব্দুল মান্নান, ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দের মধ্যে যথাক্রমে ৩নং ওয়ার্ড আ’লীগ সম্পাদক রাশেদুল ইসলাম, ৪নং ওয়ার্ড সভাপতি রফিকুল আতিক কনক, সম্পাদক মোস্তাফিজুর রহমান, ৫ নং ওয়ার্ড সভাপতি জাকির হোসেন ইদ্রিস, ৮ নং ওয়ার্ড সভাপতি হারুন অর রশীদ, ধামইরহাট ইউনিয়ন শ্রমিকলীগের সম্পাদক রবিউল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ছানোয়ার হোসেন প্রমুখ।

ভুক্তভোগী অসুস্থ্য কৃষক আবেগাল্পুত কণ্ঠে বলেন, ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতৃবৃন্দের কাছে আমি চিরকৃতজ্ঞ তারা আমার বাড়ীতে ধান কেটে পৌছে দিয়েছে।

ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, দরিদ্র ও অসহায়দের সকল সহযোগিতায় ধামইরহাট ইউনিয়ন আওয়ামীলীগ ও ইউনিয়ন পরিষদ যথাসাধ্য সেবার কাজে সচেষ্ট থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net