1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আদিতমারীতে জমি দখলে বাঁধা দেয়ায় হামলা ভাঙচুর, আহত -৬ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

আদিতমারীতে জমি দখলে বাঁধা দেয়ায় হামলা ভাঙচুর, আহত -৬

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২২৫ বার

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি জবর দখলে বাঁধা দেয়ায় হামলা ও ভাঙচুরের ঘটনায় একই পরিবারের ৬জন রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়েছে।
আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের রজবপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে। আহতরা হলোঃ উপজেলার মহিষখোচা ইউনিয়নের রজবপাড়া গ্রামের মৃত জহির উদ্দিন শেখের ছেলে হোসেন আলী(৬৫), তার ছোট ভাইয়ের স্ত্রী রাশেদা বেগম(৪০) ও ফজিলা বেগম(৪৫), খাদিজা বেগম(৩৫) ও আমেনা বেগম(৩৫) এবং তার বোন মহিরন বেওয়া(৫৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, আহত হোসেন আলীর সাথে তার প্রতিবেশী মৃত মনছুর আলীর ছেলে মোখলেছুর রহমানের দীর্ঘ দিন ধরে ২১ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। যা নিয়ে উচ্চ ও নিম্ন আদালতে মামলা বিচারাধিন রয়েছে। শনিবার সকালে দেশি অস্ত্রসহ দলবল নিয়ে ওই জমি দখলের চেষ্টা চালান মোখলেছুর রহমান গংরা। এতে বাঁধা দেয়ায় হোসেন আলীকে প্রথমে এলোপাতারি মারপিট করেন। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার পরিবারের ৫জন নারী সদস্যকে লোহার রড ও দেশি অস্ত্রে রক্তাক্ত জখম করে। প্রাণ ভয়ে সবাই বাড়ি ফিরে এলে হামলাকারীরা তাদের পিছু নিয়ে বাড়িতে এসে দ্বিতীয় দফায় হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে হোসেন আলীর পরিবারের ৬জন আহত হয়।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন এবং আহতদের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় শনিবার ২৪ এপ্রিল দুপুরে হোসেন আলী বাদি হয়ে মোখলেছুর রহমানকে প্রধান করে ১১জনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি এজাহার দায়ের করেন। আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার বিশ্বজিৎ কুন্ড বলেন, আহতদের ২জন মাথায় ও বাকীরা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net