1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় চাঞ্চল্যকর রুপন হত্যার আসামী রুবেল র‌্যাবের হাতে খুলশী থানা হতে গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযানে সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ পলাশবাড়ীতে জমি দখলে বাধা দেওয়ায় হত্যার হুমকি দেওয়ার অভিযোগ, থানায় অভিযোগ কোম্পানীগঞ্জে সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মোতালেব’র মৃত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা  কুমিল্লায় কুটুমবাড়ি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানীর নতুন শাখার যাত্রা চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ২ আসামী গ্রেফতার মাগুরায় রয়েল ফ্যাশন শো-রুমের উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয়   উন্নয়ন ও উদ্ভাবনের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠছে এআই : চবি উপাচার্য কোম্পানীগঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদের বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত  আঞ্চলিক গণমাধ্যমের বৈষম্য দূর করার আহ্বান – দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা জেসিআই ঢাকা ডাইনামিকের সহ-আয়োজনে অনুষ্ঠিত ‘৩য় সামার স্পিড স্কেটিং ম্যারাথন–২০২৬’

আনোয়ারায় চাঞ্চল্যকর রুপন হত্যার আসামী রুবেল র‌্যাবের হাতে খুলশী থানা হতে গ্রেফতার

নিজস্ব সংবাদ দাতা ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ২৫৬ বার

আনোয়ারা উপজেলার কৈনপুরা গ্রামের রুপন আচার্য্য (৩৫) হত্যা মামলার অন্যতম আসামী রুবেল জলদাসকে (৩৫) চট্টগ্রাম নগরীর খুলশী থানার লালখান বাজার থেকে আটক করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটের দিকে তাকে আটক করা হয়। আটক রুবেল জলদাস উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা গ্রামের জলদাস পাড়ার মৃত বাবুল জলদাসের পুত্র।

র‌্যাব ৭ জানায়, আনোয়ারা উপজেলার কৈনপুরা এলাকায় রুবেল জলদাস ও অজ্ঞাতনামা দুইজনসহ রুপন আচার্য্য নামের এক ব্যক্তিকে হত্যা করে। ওই ঘটনা মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরবর্তী মৃত রূপন আচার্য্যের স্ত্রী শুভ্রা আচার্য্য (২৬) বাদী হয়ে রুবেল জলদাস এবং অজ্ঞাতনামা দুইজনের বিরুদ্ধে গত ৯ এপ্রিল আনোয়ারা থানায় একটি হত্যা মামলা করেন। র‌্যাব-৭ চট্টগ্রাম ওই ঘটনার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তের এক পর্যায়ে র‌্যাব-৭ গোপন খবরে জানতে পারে, ওই হত্যা মামলার আসামীরা চট্টগ্রাম নগরীর খুলশীর লালখান বাজারের সরকারী অফিসার্স কলোনী জামে মসজিদের (ম্যাজিস্ট্রেট কলোনী জামে মসজিদ) সামনে রাস্তার উপর অবস্থান করছে। ফলে মঙ্গলবার (২০ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটের দিকে র‌্যাব-৭ এর একটি টিম ওই স্থানে অভিযান চালায়। এতে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রুবেল জলদাসকে আটক করা হয়। প্রাথমিকভাবে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত রুবেল জলদাস র‌্যাবের কাছে হত্যা মামলায় তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। সে আরো স্বীকার করে, ওই মামলায় গ্রেফতার এড়ানোর উদ্দেশ্যে আনোয়ারা থানা এলাকা হতে চট্টগ্রাম শহরে গা ঢাকা দিয়েছিল। তাকে খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net