1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে মোটর সাইকেল চোর গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

ঈদগাঁওতে মোটর সাইকেল চোর গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৩২৯ বার

কক্সবাজার সদরের ঈদগাঁও বাস স্টেশনে থেকে চুরি হয়ে যাওয়া একটি মোটর সাইকেলের চোর শনাক্ত হয়েছে। তার নাম মো. হোসেন।
সে সদরের ঝিলংজা দক্ষিণ মুহুরিপাড়ার সিরাজের ছেলে বলে স্বীকারোক্তিতে জানিয়েছে। এ সময় তার হাতে পাওয়া গেছে চোরাই কাজে ব্যবহারের তিনটি চাবি।

বুধবার (২৮ এপ্রিল) সকালে আরাফাত শপিং কমপ্লেক্সের নীচ তলার ‘আলাদীনের চেরাগ’ এর সিসি ক্যামেরার ফুটেজে চোর ধরা পড়ে।

মোটর সাইকেলের মালিক কক্সবাজার সদরের পোকখালীর নাইক্ষ্যংদিয়ার বাসিন্দা হাফেজ মোঃ রমজান আলী।

গত ২৫ এপ্রিল সকালে মোটর সাইকেলটি চুরি হয়।
তবে, চোর ধরা পড়লেও চোরাই মোটর সাইকেলটি এখনো উদ্ধার হয়নি। ধৃত চোরকে ঈদগাঁও থানা পুলিশে সোপর্দ করেছে ভুক্তভোগিরা।
বিভিন্ন জনের অভিযোগের সুত্র ধরে ধৃত চোরকে নিয়ে অভিযানে যাবে বলে জানিয়েছে পুলিশ।

কিভাবে চোর শনাক্ত করা হয় এ ব্যাপারে জানতে আলাদীনের চেরাগের স্বত্ত্বাধিকারী ফরিদুল আলম বলেন, বুধবার (২৮ এপ্রিল) সকালে আমার দোকানের একজন কর্মচারি আমাকে জানায়, ২৫ এপ্রিল দুপুরের সিসি ক্যামেরার ফুটেজের সাথে মিল আছে এমন একজন ব্যক্তি দেখেছে। আমি দোকান থেকে বের হলাম। ঈদগাহ বোর্ডিং এর সামনে থেকে সন্দেহভাজন ব্যক্তিকে ডেকে দোকানে আনি। কথা বলে আমারও সন্দেহ ঘনিভুত হয়।

জিজ্ঞাসাবাদে সে প্রথমে মোটর সাইকেল চুরির কথা অস্বীকার করে। পরে সিসি ক্যামেরার সামনে বসিয়ে তার চুরির দৃশ্য দেখালে স্বীকার করতে বাধ্য হয়।

চোরের স্বীকারোক্তি ও সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী বোঝা গেল, সে পাকাপোক্ত চোর। যতবারই এসেছে, প্রতিবার ফুটেজে তাকে একাই দেখা গেছে। সঙ্গে অন্য কাউকে দেখা যায় নি। এমনকি কারো সাথে কথাও বলে নি।

ধৃত চোরের নিকট ৩টি নকল চাবি পাওয়া যায়, সেগুলো শুধুমাত্র ডিসকভার মোটর সাইকেল চুরির কাজে ব্যবহার হয়।

ফরিদুল আলম বলেন, গত ২৫ এপ্রিল দুপুর ১২টার দিকে আমার সাথে যোগাযোগ করেন মোটর সাইকেল মালিক হাফেজ মোঃ রমজান আলী। চোরকে শনাক্তের জন্য অনুরোধ করেন।
আলাদীনের চেরাগের সিসি ক্যামেরার কারণে চোরকে শনাক্ত করা সম্ভব হয়েছে। ইতোপূর্বে আরো কয়েকটি ঘটনা শনাক্ত হয়।

তিনি বলেন, ভবিষ্যতে আরো সর্বোচ্চ প্রযুক্তি সমৃদ্ধ ক্যামেরা বসানো হবে। পুরো ঈদগাঁওকে সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

গেল ১০ দিনে ঈদগাঁও বাসস্টেশন এলাকা থেকে অন্তত ৭টি ডিসকভার মোটর সাইকেল চুরির হয়েছে, যেগুলোর মালিকগণ ফরিদুল আলমের সাহযোগিতা চেয়েছে।

আলাদীনের চেরাগের সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে চোরাই মোটর সাইকেলসমূহ উদ্ধারের চেষ্টা করা হবে জানিয়েছেন ফরিদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net