1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারের প্রবীন সাংবাদিক নজরুল ইসলাম বকসী আর নেই - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

কক্সবাজারের প্রবীন সাংবাদিক নজরুল ইসলাম বকসী আর নেই

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ২৭৩ বার

করোনা আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসাধীন কক্সবাজারের প্রবীন সাংবাদিক ও কলাম লেখক নজরুল ইসলাম বকসী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

রবিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

পরিবারের বরাত দিয়ে মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন দৈনিক ইনকিলাবের কক্সবাজারের বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক।

সহধর্মিণী লুৎফা বকসীর চিকিৎসার জন্য গত ১৮ মার্চ ভারতে যান নজরুল ইসলাম বকসী। সেখানে গত ২৪ মার্চ থেকে নিজেই প্রচন্ড জ্বরসহ অন্যান্য রোগে আক্রান্ত হন।

এরপর করোনার স্যাম্পল টেস্ট করালে রিপোর্ট ‘পজেটিভ’ আসে।

নজরুল ইসলাম বকসী আগে থেকেই ওপেনহার্ট সার্জারী করা ছিলেন।

বাংলাদেশ বেতার কক্সবাজার স্টেশনের নিয়মিত খবর পাঠক, উপস্থাপক ও কক্সবাজার শহরের লিংকরোড মুহুরী পাড়ার বাসিন্দা নজরুল ইসলাম বকসীর আত্মার মাগফিরাত কামনা করেছেন পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, ভারতের ভেলোর সিএমসি হাসপাতালে করোনা হাইভেন্টিলেশনে চিকিৎসাধীন ছিলেন নজরুল ইসলাম বকসী।

একই হাসপাতালে হেমাটলজী ক্যানসার বিভাগে কেমোথেরাপি নিচ্ছেন স্ত্রী লুৎফা বকসী।

ভারত মহাসাগরের অথৈ পাথারে মা বাবাকে বাঁচানোর আপ্রাণ প্রচেষ্টায় ছিলেন দুই সন্তান ভাষা ও বর্ণ।

আপ্রাণ প্রচেষ্টার পরও চিরতরে হারিয়ে গেলেন ভাষা ও বর্ণের পিতা নজরুল ইসলাম বকসী। এখন বেঁচে আছেন কেবল তাদের একমাত্র ভরসা মা লুৎফা বকসী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net