1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় কর্মহীনদের খাদ্য-অর্থ প্রয়োজনে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে ; শ্রীনগরে তন্তর পাল বাড়িতে ডিসি মো. মনিরুজ্জামান তালুকদার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

করোনায় কর্মহীনদের খাদ্য-অর্থ প্রয়োজনে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে ; শ্রীনগরে তন্তর পাল বাড়িতে ডিসি মো. মনিরুজ্জামান তালুকদার

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ২৪০ বার

করোনা মোকাবেলায় কর্মহীন পরিবাকে খাদ্য, অর্থ প্রয়োজনে তাদের কর্মসংস্থান করে দেওয়া হবে। করোনা সংক্রমণ রোধে
সামাজিক দূরত্ব্যের পাশাপাশি বাধ্যতামূলক সবাইকে মাস্ক পরিধান করতে হবে।
শনিবার দুপুরে শ্রীনগর উপজেলার তন্তরের পাল বাড়িতে উপস্থিত হয়ে একথা বলেন
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. মনিরুজ্জামান তালুকদার। এসময় তিনি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বিভিন্ন খাদ্য সামগ্রীর প্যাকেট
মৃৎশিল্পীদের হাতে তুলে দেন।

এর আগে গত ১৭ এপ্রিল বিভিন্ন দৈনিক পত্রিকাসহ অনলাইন পোর্টালে
“শ্রীনগরে করোনায় মৃৎলিল্পীদের স্বপ্ন ভঙ্গ” শিরোনামে প্রতিবেদ প্রকাশিত হলে
সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আসে। এরই ধারাবাহিকতায় ডিসি মো.
মনিরুজ্জামান তালুকদার তন্তর গ্রামের অসহায় পাল পরিবারগুলোর সার্বিক খোঁজ
খবর নিতে ওই বাড়িতে উপস্থিত হন। পরে তন্তর ইউনিয়নের ব্রাহ্মণখোলা আনোয়ারা
বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ব্রাহ্মণখোলা কবরস্থান পর্যন্ত একটি
মাটির রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করে ডিসি মনিরুজ্জামান তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন এডিসি মো. নোমান হোসেন, শ্রীনগর উপজেলা
নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেয়া
দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসার আশেকুর রহমান, তন্তর
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, পিআইও অফিসের উপ-
সহকারী প্রকৌশলী মো. আবু রেজওয়ান, স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস শেখ
প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net