1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় লালমনিরহাটে শিক্ষকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

করোনায় লালমনিরহাটে শিক্ষকের মৃত্যু

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ২২০ বার

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলাতে নাজির হোসেন ওরফে নয়া মিয়ার (৭৮) শরীরে করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে লালমনিরহাট সিভিল সার্জনের কার্যালয়। গত ১৮ এপ্রিল মৃত্যু হওয়ার কয়েক ঘন্টা আগে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। এরপর ওই দিনেই দুপুর দেড়টায় তার মৃত্যু হয়। এছাড়া একই দিনে আদিতমারী উপজেলায় আরও ২ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট শনাক্ত হয়েছে।

করোনায় মৃত নয়া মিয়াসহ লালমনিরহাট জেলায় এখন পর্যন্ত করোনায় মোট ১১জনের মৃত্যু হয়েছে।
সোমবার ১৯ এপ্রিল রাতে মৃত নাজির হোসেন ওরফে নয়া মিয়ার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার বিষয়ে নিশ্চিত করেন লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়।

নয়া মিয়া লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার আদিতমারী স্টেশন রোডস্থ গ্রামীণ ব্যাংক মোড় এলাকার বাসিন্দা। তিনি পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (অবসরপ্রাপ্ত) ছিলেন। গত ১৮ এপ্রিল রোববার দুপুরে তিনি মারা যান।
লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় জানান,এখন পর্যন্ত জেলায় ৫হাজার ৬শত ৬১জন ব্যক্তির শরীর থেকে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। তার মধ্যে ৫হাজার ৬শত ৪৬জনের রিপোর্টে ১হাজার ২৭জনের করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট শনাক্ত হলেও ৯শত ৭৬জন সুস্থ্য হয়ে নিজ বাড়ী ফিরেছেন। অবশিষ্ট ৫১জনের মধ্যে ৩৪জন নিজ বাড়ীতে আইসোলেশনে, ৪জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও লালমনিরহাট সদর হাসপাতালের করোনা ইউনিটে ২জন চিকিৎসাধীন রয়েছে এবং ১১জনের মৃত্যু ঘটেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net